Advertisement
E-Paper

প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী হওয়ার ইচ্ছাপ্রকাশ কঙ্গনার? ছড়িয়ে পড়া পোস্ট ঘিরে হইচই, সত্যিটা কী?

সম্প্রতি নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে পথে নামেন পড়ুয়ারা। তাঁদের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। সেই আবহেই ছড়িয়ে পড়ে কঙ্গনা রনৌতের নামে একটি পোস্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ১৩:৪২
প্রধানমন্ত্রীর কাছে সত্যিই কোনও অনুরোধ জানিয়েছেন কঙ্গনা?

প্রধানমন্ত্রীর কাছে সত্যিই কোনও অনুরোধ জানিয়েছেন কঙ্গনা? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রনৌতের নামে একটি পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেই নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পরবর্তী শিক্ষামন্ত্রী পদের জন্য আবেদন জানিয়েছিলেন কঙ্গনা! সত্যিই কি তাই? যে ছবি ছড়িয়েছে, তা কি আসল? বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে পথে নামেন পড়ুয়ারা। তাঁদের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। সেই আবহেই ছড়িয়ে পড়ে কঙ্গনার নামে একটি পোস্ট। সেখানে লেখা হয়েছে, “নরেন্দ্র মোদীজির কাছে আমার অনুরোধ, আমাকে ভারতের শিক্ষামন্ত্রী করা হোক। শিক্ষার গুরুত্ব আমি বুঝি, কারণ আমিই প্রথম সকলকে জানিয়েছিলাম যে, ভারত ২০১৪ সালে স্বাধীনতা পেয়েছে।” এখানেই শেষ নয়! পোস্টে আরও দাবি করা হয়েছে যে, নিট পরীক্ষার্থীদের জন্য নাকি তাঁর একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। সেখানে বলা হয়েছে, যারা প্রেক্ষাগৃহে গিয়ে কঙ্গনার ছবি দেখবে, তারা পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাবে। পাশাপাশি, এতে তাঁর ‘একের পর এক ফ্লপ ছবির ধারা’ও নাকি বন্ধ হবে— এমনই দাবি করা হয়েছে ওই ছড়িয়ে পড়া পোস্টে।

তবে যে ছবি ছড়িয়ে পড়েছে, তা ভুয়ো। এই দাবি সম্পূর্ণ মিথ্যা। কঙ্গনা তাঁর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা অন্য কোনও হ্যান্ডলে এমন কোনও পোস্ট করেননি। পোস্টটি তাঁর লেখার ধাঁচ নকল করে তৈরি করা হলেও, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বানানো ভুয়ো ‘কনটেন্ট’ বলে চিহ্নিত হয়েছে। এখনও পর্যন্ত এই পোস্ট নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি তারকা সাংসদ।

প্রসঙ্গত, কঙ্গনাকে শেষ দেখা গিয়েছিল ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিতে। তাঁর পরবর্তী ছবি ‘কুইন ২’ তৈরি হচ্ছে।

Kangana Ranaut education minister

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy