Advertisement
E-Paper

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মাঝেই হঠাৎ সিদ্ধান্ত! ১৩ বছরের প্রেমিককে হিনা বিয়ে করেছিলেন মাত্র ১৫ মিনিটে

বিয়ের পরেও বদলায়নি সম্পর্কের সমীকরণ। বিয়ের সিদ্ধান্ত নিতে সময় নিয়েছিলেন মাত্র কয়েক মিনিট। সম্পর্ক ও বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী হিনা খান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১২:৫৩
অভিনেত্রী হিনা খান।

অভিনেত্রী হিনা খান। ফাইল ছবি

২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন হিনা খান। নিজেকে শক্ত রেখে কঠিন অসুখের সঙ্গে লড়াই করেছেন অভিনেত্রী। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মধ্যেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। বিয়ে সেরেছিলেন মিনিটে।

অসুস্থতার মধ্যেই প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেন হিনা। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়েছিলেন। সম্প্রতি, এক পডকাস্টে রকির সঙ্গে বিয়ের কিছু অজানা কাহিনি ভাগ করে নিয়েছেন তিনি। সম্পর্ক ও বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। বলেন, আগে থেকে পরিকল্পনা করে বিয়ের সিদ্ধান্ত তাঁরা নেননি। বরং পরিস্থিতির তাগিদে আচমকা এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। এমনকি, বিয়ে সেরেছিলেন মাত্র ১৫ মিনিটে।

হিনার কথায়, রকির সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় ১৩-১৪ বছরের। কিন্তু বিয়ে নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা ছিল না তাঁদের। সেই সময় শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও গ্রাস করেছিল তাঁকে। তাই এক দিন রকিকে সরাসরি বলেছিলেন, “তুমি চাইলে জীবনে এগিয়ে যেতে পারো। অন্য কাউকে বিয়ে করতে পারো। অথবা আমাকেই বিয়ে করে নাও। কারণ, কাল কী হবে, তা আমি জানি না।”

বিয়ের পর তাঁদের সম্পর্কে কোনও পরিবর্তন আসেনি বলেই জানিয়েছেন হিনা। অভিনেত্রীর জানান, বিয়ে তাঁদের সম্পর্কের সংজ্ঞা নির্ধারণ করে না। বিয়ে হোক বা না হোক, তাঁদের সম্পর্কের সমীকরণ একই থাকত। এমনকি, বিয়ের এক বছর পূর্ণ হওয়ার দিনটিও নাকি ভুলে গিয়েছিলেন দু’জনে!

হিনার কথায়, পরিবারের সদস্য ও পরিচিতেরা শুভেচ্ছা জানাতে শুরু করার পরেই তাঁদের মনে পড়ে প্রথম বিবাহবার্ষিকীর কথা। তার পর দু’জনে একে অপরকে শুভেচ্ছা জানান। নিজেদের সম্পর্ক নিয়ে তাঁরা এতটাই স্বচ্ছন্দ যে বিশেষ দিনক্ষণ মনে রাখার বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামান না।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জুন মুম্বইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন হিনা ও রকি। উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। সে সময় তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর। কঠিন সেই সময়ে রকি যে ভাবে তাঁর পাশে থেকেছেন, তা-ও একাধিক বার জানিয়েছেন হিনা।

Hina Khan Marriage Celeb Marriage Bollywood Wedding Hina Khan Relationship rocky jaiswal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy