Advertisement
E-Paper

‘সর্বজিৎ’-এ নেই ইরফান

পাকিস্তানের জেলে নিহত ভারতীয় নাগরিক সর্বজিৎ সিংহের বায়োপিকে নাম ভূমিকায় নেই ইরফান খান, জানিয়েছেন স্বয়ং নায়ক। ইরফানের দাবি, পরিচালক উমঙ্গ কুমারের পরবর্তী ছবি ‘সর্বজিৎ’-এ তাঁর অভিনয় করা নিয়ে নিছক গুজবই রটেছে, তিনি এ ছবির সঙ্গে আদৌ যুক্ত নন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুন ২০১৫ ০০:০০

পাকিস্তানের জেলে নিহত ভারতীয় নাগরিক সর্বজিৎ সিংহের বায়োপিকে নাম ভূমিকায় নেই ইরফান খান, জানিয়েছেন স্বয়ং নায়ক। ইরফানের দাবি, পরিচালক উমঙ্গ কুমারের পরবর্তী ছবি ‘সর্বজিৎ’-এ তাঁর অভিনয় করা নিয়ে নিছক গুজবই রটেছে, তিনি এ ছবির সঙ্গে আদৌ যুক্ত নন। ‘জুরাসিক ওয়ার্ল্ড’ পেরিয়ে ইরফান এই মুহূর্তে তাঁর আর এক হলিউড প্রোজেক্ট ‘ইনফারনো’ নিয়ে ব্যস্ত। এই ছবির শ্যুটিং উপলক্ষে বুদাপেস্টে রয়েছেন তিনি। ‘দা ভিঞ্চি কোড’-এর লেখক ড্যান ব্রাউনের সাম্প্রতিক উপন্যাসের এই চিত্ররূপে তাঁর সঙ্গে রয়েছেন টম হ্যাঙ্কস। অন্য দিকে, ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে পঞ্জাবে উমঙ্গ চলতি বছরের অক্টোবর নাগাদ ‘সর্বজিৎ’-এর শ্যুটিং শুরু করছেন। ২০১৬-এর মে মাসে ‘সর্বজিৎ’ মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে।

Irfan Khan Sarabjit Aishwarya Rai Bachchan Tom Hanks Dan Brown The Da Vinci Code Omung Kumar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy