Advertisement
E-Paper

জয় লোপা একসঙ্গে

রবীন্দ্রসঙ্গীত নিয়ে আট বছর বাদে লোপামুদ্রা মিত্র আর জয় সরকার এবার নতুন করে গাঁটছড়া বাঁধছেন। লোপামুদ্রা প্রোডাকশনের থেকে প্রকাশিত হবে চারটে গানের অ্যালবাম আর মিউজিক ভিডিয়ো।

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ২৩:৫৯

রবীন্দ্রসঙ্গীত নিয়ে আট বছর বাদে লোপামুদ্রা মিত্র আর জয় সরকার এবার নতুন করে গাঁটছড়া বাঁধছেন। লোপামুদ্রা প্রোডাকশনের থেকে প্রকাশিত হবে চারটে গানের অ্যালবাম আর মিউজিক ভিডিয়ো। ‘‘২০০১ সালে জয় আর আমি রবীন্দ্রসঙ্গীতের প্রথম অ্যালবাম নিয়ে যখন কাজ করি, তখন গান নিয়ে দুজনের ঝগড়া এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, ডিভোর্স হতে হতেও হয়নি! এবার দেখা যাক কী হয়,’’ মজা করে বললেন লোপামুদ্রা। ফোনের ওপার থেকে শোনা যাচ্ছিল জয়ের অস্বস্তি, আপত্তি। জয় লোপার থেকে ফোনটা কেড়ে নিয়েই বললেন, ‘‘লোপা যে কী সব বলে চলে! লোপার সঙ্গে কাজ করতে গেলে ইন্সট্রুমেন্ট নিয়ে ভাবতে হয় না। ওর গায়কী এতটাই আধুনিক যে, ইচ্ছেমতো খেলা যায়।’’ নতুন অ্যালবামে তাই যেমন ড্রামও থাকবে, ল্যাটিন পারকাশনও থাকবে। ইলেকট্রনিক নয়, অরিজিনাল ইন্‌সট্রুমেন্ট দিয়েই তৈরি হবে অ্যালবাম। গান থাকবে— ‘এ কী লাবণ্যে পূর্ণ প্রাণ’, ‘বহে নিরন্তর’, ‘মোর বীণা’, ‘আকাশ আমায় ভরল আলোয়’।

Rabindra sangeet Joy Sarkar Lopamudra Mitra Music Albums

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy