Advertisement
E-Paper

পর্দায় যশের সঙ্গে কিয়ারার উদ্দাম ঘনিষ্ঠতা! কটাক্ষের শিকার নায়িকা, মুখ খুললেন কাজল অগ্রবাল

যশ এবং কিয়ারা আডবাণীর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। তবে সমালোচনার বড় অংশই এসেছে কিয়ারাকে ঘিরে। “কেন এক জন বিবাহিতা মহিলা হয়ে এত সাহসী দৃশ্য!” এমন প্রশ্ন উঠেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৬ ২২:০৩
যশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কী বললেন কাজল?

যশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কী বললেন কাজল? ছবি: সংগৃহীত।

যশের ‘টক্সিক’ মুক্তির আগে ছবির নতুন গান ‘তবাহি’ প্রকাশ্যে এসেছে। গানে যশ এবং কিয়ারা আডবাণীর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। তবে সমালোচনার বড় অংশই এসেছে কিয়ারাকে ঘিরে। “কেন এক জন বিবাহিতা মহিলা হয়ে এত সাহসী দৃশ্য!” এমন প্রশ্ন উঠেছে। এর মধ্যেই অভিনেত্রী কাজল অগ্রবাল জানালেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য করা বা না করা প্রত্যেকের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।

এক সাক্ষাৎকারে কাজলকে প্রশ্ন করা হয়, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য করার ক্ষেত্রে কেন পুরুষ ও মহিলাদের আলাদা ভাবে বিচার করা হয়। জবাবে তিনি বলেন, “এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এক জন পুরুষও নিজের মতো ভেবে সিদ্ধান্ত নিতে পারেন, তিনি এমন দৃশ্য করবেন কি না। সিদ্ধান্তটা ভিতর থেকে আসা উচিত। তবে মহিলারা এ ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকেন।”

নিজের অবস্থানও স্পষ্ট করেন কাজল। তিনি কি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে স্বচ্ছন্দ? কাজল বলেন, “আমি শুধু নিজের কথা বলতে পারি। আমি কোনও দিন এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনির মতো পোশাকে আমি স্বচ্ছন্দ নই। তাই তা কখনও করিনি। আমি অস্বস্তি বোধ করি বলেই না বলে দিই। এই কারণে অনেক বড় ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছি। তাতে আমার কোনও আক্ষেপ নেই। এটা আমার ব্যক্তিগত সীমারেখা, যা আমি অতিক্রম করতে চাই না।”

মা হওয়ার পর থেকেই ছবি বেছে নেওয়ার ক্ষেত্রে তাঁর ভাবনা অনেকটাই বদলে গিয়েছে বলেও জানান কাজল। উদ্যোগপতি গৌতম কিচলুর সঙ্গে বিয়ে করেন তিনি। বর্তমানে চার বছরের এক পুত্রসন্তান রয়েছে তাঁর। অভিনেত্রীর কথায়, “ছেলে হওয়ার পরে আমি শুধু চাই, বড় হয়ে যখন সে আমার ছবি দেখবে, তখন যেন কোনও অস্বস্তি না হয়। আমি চাই না, সে ভাবুক, ‘মা এটা কেন করেছিল?’ আমি চাই সে গর্বের সঙ্গে আমার ছবি দেখুক। তাই এখন সেই ভাবনা মাথায় রেখেই ছবি বেছে নিই।”

উল্লেখ্য, খুব শীঘ্রই মুক্তি পাবে ‘টক্সিক’। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই নানা সমালোচনা হয়েছে। ‘নারীবিদ্বেষী’ তকমাও রয়েছে এই ছবির বিরুদ্ধে।

Kiara Advani Yash Kajal Agarwal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy