Advertisement
E-Paper

‘ওই ছবি মুছে দিন দয়া করে’, বিমানবন্দরে জনসমক্ষে নিজের কোন অস্বস্তির কথা স্পষ্ট জানালেন মানুষী?

মঙ্গলবার, বিমানবন্দরে গাড়ি থেকে নামার পর হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়ান মানুষী। ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলেন, কথাও বলেন। কিন্তু বিমানবন্দরে ঢোকার সময়ই নজরে আসে অন্য কিছু।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫০
Manushi Chhillar Asks Paps To Delete Her Back Shots

মানুষী চিল্লর। ছবি: সংগৃহীত।

বিমানবন্দরে তারকাদের ক্যামেরাবন্দি করা এখন প্রায় নিত্যদিনের ছবি। হাসিমুখে পোজ়, হাত নাড়িয়ে অভিবাদন— সবই চলে। তবে সব ছবি যে স্বস্তির, তা নয়। এ বার পিছন থেকে ছবি তোলায় আপত্তি জানালেন মানুষী ছিল্লর। মুম্বই বিমানবন্দরে আলোকচিত্রীদের সামনেই নিজের অস্বস্তির কথা স্পষ্ট করে দিলেন অভিনেত্রী।

মঙ্গলবার, বিমানবন্দরে গাড়ি থেকে নামার পর হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়ান মানুষী। ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলেন, কথাও বলেন। কিন্তু বিমানবন্দরে ঢোকার সময়ই নজরে আসে, তাঁর পিছন দিক থেকেও ছবি তুলছেন কয়েক জন চিত্রগ্রাহক। তাতেই থামিয়ে দেন তাঁদের।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় মানুষীকে বলতে শোনা যায়, ‘‘দয়া করে ওই ছবিগুলো মুছে দিন। পিছন থেকে তোলা ছবি দেবেন না।’’ কথাটা বলার সময় গলায় ছিল না কোনও রাগ বা উত্তেজনা। বরং শান্ত ভাবেই নিজের আপত্তির কথা জানান অভিনেত্রী। এর পরেও ছবিশিকারিদের জন্য পোজ় দেন, হাত নেড়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে যান তিনি। জানা গিয়েছে, দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন মানুষী।

তারকারা কী ভাবে ক্যামেরাবন্দি হচ্ছেন, তা নিয়ে অবশ্য নতুন করে প্রশ্ন উঠছে। কিছু দিন আগেই ‘বিগ বস্‌ ২০’-এর একটি পর্বে এই প্রসঙ্গ তুলেছিলেন সলমন খান। অভিনেত্রীদের অস্বস্তিকর কোণ থেকে ছবি তুলে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেছিলেন তিনি। একই সঙ্গে এমন ছবিতে দর্শকের আগ্রহ এবং সেই ছবি দেখা বা ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অভিনেতা।

মানুষীই প্রথম নন। জাহ্নবী কপূর, নেহা ধূপিয়া, আয়েশা খান, রশ্মি দেশাই, শানায়া কপূর-সহ একাধিক অভিনেত্রী এর আগে তাঁদের আপত্তিকর কোণ থেকে ছবি তোলার বিষয়ে সরব হয়েছেন।

Manushi Chhillar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy