Advertisement
E-Paper

বাগ্‌দান সারলেন ‘ইয়ে রিশ্‌তা ক্যা কহলাতা হ্যায়’- খ্যাত মোহসিন খান, কাকে মন দিলেন অভিনেতা?

‘ইয়ে রিশ্‌তা ক্যা কহলাতা হ্যায়’ ধারাবাহিকে কার্তিকের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন মোহসিন। শনিবার সমাজমাধ্যমে বাগ্‌দানের খবর জানিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন। পাত্রী কে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৬ ১৬:২৪
বাগ্‌দান সারলেন মোহসিন-তমন্না।

বাগ্‌দান সারলেন মোহসিন-তমন্না। ছবি: সংগৃহীত।

বাগ্‌দান সারলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা মোহসিন খান। শনিবার সমাজমাধ্যমে নিজেই দিলেন সুখবর, যা শুনে রীতিমতো চমকে উঠেছেন তাঁর অনুরাগীরা। সেই সঙ্গে প্রিয় অভিনেতাকে শুভেচ্ছাও জানিয়েছেন সকলে। কার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা?

‘ইয়ে রিশ্‌তা ক্যা কহলাতা হ্যায়’ ধারাবাহিকে কার্তিকের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন মোহসিন। শনিবার সমাজমাধ্যমে বাগ্‌দানের খবর জানিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন। অভিনেতার হবু স্ত্রীর নাম তমন্না। অনুষ্ঠানের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন তিনি। একাধিক ছবিতে দুই ধরনের পোশাকে দেখা গিয়েছে জুটিকে।

বাগ্‌দান সারলেন মোহসিন ও তমন্না।

বাগ্‌দান সারলেন মোহসিন ও তমন্না। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে অভিনেতা লেখেন, “এই সুন্দরী, পাগল, আত্মবিশ্বাসী, আবেগপ্রবণ মেয়েটি— সারাক্ষণ যে হাসছে, খুনসুটি করছে, আশায় বাঁচছে, প্রার্থনায় বাঁচছে, নাচে-গানে মাতিয়ে রাখছে— আমার জন্যই যেন ছিল। আমার সঙ্গেই ওর নাম লেখা হয়েছিল।”

এর পরেই তমন্নার সঙ্গে তাঁর প্রথম পরিচয় থেকে সম্পর্কের নানা মুহূর্তের কথা তুলে ধরেন মোহসিন। অভিনেতার কথায়, “প্রথম যখন আমরা একে অন্যকে দেখি, প্রথম যখন তোমার হাত ধরি, তখন থেকে তোমার প্রথম ‘হম তো ভাই জ্যায়সে হ্যায় ওয়্যাসে রহেঙ্গে’ গাওয়া পর্যন্ত, আমি জানতাম আমার ভিতরে কিছু যেন একটা স্থায়ী বসতি করে ফেলেছে। নিজের মনের মানুষ খুঁজে পেয়ে গিয়েছিলাম।”

মনের মানুষ খুঁজে পেলেন অভিনেতা।

মনের মানুষ খুঁজে পেলেন অভিনেতা। ছবি: সংগৃহীত।

মোহসিনের বিশ্বাস, তাঁদের গল্প হয়তো আগে থেকেই তারায়-তারায় লেখা ছিল। নতুন জীবনের শুরু প্রসঙ্গে অভিনেতা লেখেন, “একসঙ্গে পথচলার, ভালবাসা, বন্ধুত্ব ও প্রচুর স্মৃতি তৈরির সফর শুরু হল।”

পোস্টের শেষে অভিনেতা লেখেন, তাঁদের করা সমস্ত প্রতিশ্রুতি এবং একসঙ্গে দেখা সমস্ত স্বপ্নের মধ্যে সবচেয়ে সুন্দর বিষয় সম্ভবত একে অপরের মধ্যে নিজের ‘বাড়ি’ খুঁজে পাওয়া।

মোহসিন ও তমন্নাকে শুভেচ্ছায় ভরিয়েছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী, স্টিবেন বেন, অদৃজা রায়, শ্রদ্ধা আর্য-সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী। বাগ্‌দান সারলেও সামাজিক বিয়ের অনুষ্ঠান কবে হবে, সেই বিষয়ে এখনই কিছু ঘোষণা করেননি অভিনেতা।

২০২১ সালে ‘ইয়ে রিশ্‌তা ক্যা কহলাতা হ্যায়’ ছাড়ার পর থেকে টেলিভিশন থেকে দূরে রয়েছেন মোহসিন। ২০২৪ সালে একটি ওয়েব সিরিজ়ে দেখা গিয়েছিল তাঁকে। অভিনয়ের পাশাপাশি নিজের সুগন্ধীর ব্যবসাও রয়েছে অভিনেতার।

Mohsin Khan Yeh Rishta Kya Kehlata Hai Engagement

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy