Advertisement
E-Paper

জিয়াকে আজও মিস করেন সূরজ

দু’বছর আগের দিনটা এখনও তাঁর কাছে দুঃস্বপ্নের মতো। সেটা ছিল তাঁর বান্ধবী জিয়ার মৃত্যুদিন। তিনি অভিনেতা সূরজ পাঞ্চোলি। তবে জিয়া খানের নাম তাঁর নামের সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে বলেই মনে করেন আদিত্য পাঞ্চোলির ছেলে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৫ ০০:০০

দু’বছর আগের দিনটা এখনও তাঁর কাছে দুঃস্বপ্নের মতো। সেটা ছিল তাঁর বান্ধবী জিয়ার মৃত্যুদিন। তিনি অভিনেতা সূরজ পাঞ্চোলি। তবে জিয়া খানের নাম তাঁর নামের সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে বলেই মনে করেন আদিত্য পাঞ্চোলির ছেলে। সে সময় জিয়ার আত্মহত্যার জন্য সূরজকেই দায়ী করেছিলেন জিয়ার পরিবারের সদস্যরা। খবরের শীর্ষে উঠে এসেছিল এই তরুণের নাম। জিয়ার মা রাবিয়ার অভিযোগের ভিত্তিতে সূরজকে গ্রেফতারও করে পুলিশ। যদিও প্রমাণের অভাবে পরে মুক্তি পান এই অভিনেতা। সম্প্রতি সলমন খান এবং সুভাষ ঘাইয়ের প্রযোজনায় ‘হিরো’তে ডেবিউ করছেন আদিত্য-পুত্র। বিপরীতে থাকছেন আরও এক নবাগতা, আথিয়া শেট্টি। তবে জিয়া খানের নাম তাঁর নামের সঙ্গে জড়িয়ে থাকা নিয়ে বিন্দুমাত্র লজ্জিত নন সূরজ। বরং তিনি খুশি যে, জিয়া তাঁর পাশে না-থাকা সত্ত্বেও অন্তত তাঁর নামটুকু থাকবে। আজও জীবনের প্রতি মুহূর্তে জিয়াকে মিস করেন বলেই জানান এই তরুণ অভিনেতা।

Sooraj Pancholi, Salman Khan Subhash Ghai Athiya Shetty Jiah Khan Aditya Pancholi Hero

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy