Advertisement
E-Paper

বিবাহবার্ষিকীর আগে ‘হট’ ছবি শেয়ার করলেন নেহা!

এই মুহূর্তে মেয়ে মেহেরকে নিয়ে মরিশাসে ছুটি কাটাচ্ছেন নেহা-অঙ্গদ। সেখান থেকেই একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন নেহা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ২০:৪৯
নেহা ধুপিয়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

নেহা ধুপিয়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

রাত পোহালেই তাঁদের একসঙ্গে থাকার এক বছর। তাঁরা অর্থাত্ নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদী। তবে প্রথম বিবাহবার্ষিকীর একদিন আগে থেকেই সেলিব্রেশন শুরু করে দিলেন দম্পতি।

এই মুহূর্তে মেয়ে মেহেরকে নিয়ে মরিশাসে ছুটি কাটাচ্ছেন নেহা-অঙ্গদ। সেখান থেকেই একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন নেহা।

প্রথম বিবাহবার্ষিকীর সেলিব্রেশনের প্ল্যান শেয়ার করতে গিয়ে নেহা সাংবাদিকদের আগেই বলেন, ‘‘ছোট্ট মেয়ে নিয়ে দীর্ঘক্ষণের ফ্লাইট জার্নি সমস্যার। তবুও আমরা যাচ্ছি। মেহেরের এটা প্রথম বিদেশ সফর। দেড় মাস বয়সে ওর পাসপোর্ট করিয়েছিলাম।’’

দেখুন, বিনোদনের নানা কুইজ

২০১৮-র ১০মে বিয়ে করেছিলেন নেহা-অঙ্গদ। নভেম্বর জন্ম হয় তাঁদের মেয়ে মেহেরের। বিয়ের সময় অন্তঃসত্ত্বা থাকার কারণে ট্রোলিংয়ের মুখেও পড়তে হয়েছে নেহাকে। তবে সে সব বিশেষ পাত্তা দেননি নায়িকা। আপাতত বর, মেয়েকে নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত তিনি।

আরও পড়ুন, ক্যাটরিনাকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন কে?

Contact sheet ❤️... @angadbedi ... @beachcomber_hotels #beachcomberexperience #dinarobinbeachcomber

A post shared by Neha Dhupia (@nehadhupia) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

Neha Dhupia Bollywood celebrities নেহা ধুপিয়া Instagram

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy