Advertisement
E-Paper

সন্তান ভূমিষ্ঠ হবে শীঘ্রই! করিশ্মার জন্য বিশেষ উপহার পাঠালেন নীতা অম্বানী, জামনগরের বাগান থেকে কী এল?

নীতা অম্বানীর এই উপহার করিশ্মার পোস্টের অন্যতম আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকেই এই সুন্দর উদ্যোগের প্রশংসা করেছেন। করিশ্মা তাঁর অন্তঃসত্ত্বা অবস্থার প্রায় চূড়ান্ত পর্যায়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ১৮:১৫
Nita Ambani sends special gifts to Karishma Tanna as she is pregnant

করিশ্মাকে কী পাঠালেন নীতা? ছবি: সংগৃহীত।

অন্তঃসত্ত্বা থাকাকালীন নানা রকম খাওয়ার ইচ্ছা হয় বহু মহিলারই। সেটা মনে রেখেই অভিনেত্রী করিশ্মা তন্নার অন্তঃসত্ত্বাকালটিকে আরও বিশেষ করে তুললেন নীতা অম্বানী। কী ভাবে?

সম্প্রতি করিশ্মা তাঁর অন্তঃসত্ত্বা অবস্থার বেশ কিছু ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যায় তাঁর স্ফীতোদরের ছবিও। পছন্দের খাবার, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তও তুলে ধরেন তিনি। সেই সঙ্গে জানান, জামনগর থেকে এসেছে তাঁর জন্য বিশেষ উপহার।

করিশ্মার তাঁর ইনস্টাগ্রামে একগুচ্ছ কেসর আমের ছবি ভাগ করে নিয়েছেন। জামনগরের বাগান থেকে নাকি এসেছে এক বাক্স টাটকা আম। তার সঙ্গে ছিল নীতা অম্বানীর হাতে লেখা একটি ছোট বার্তা। সেখানে তিনি লিখেছেন, “গ্রীষ্মের মিষ্টি কেসর আমের স্বাদ উপভোগ করুন। আশা করি, আপনার ভাল লাগবে।”

নীতা অম্বানীর এই উপহার করিশ্মার পোস্টের অন্যতম আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকেই এই সুন্দর উপহারের প্রশংসা করেছেন। করিশ্মা তাঁর অন্তঃসত্ত্বা অবস্থার প্রায় চূড়ান্ত পর্যায়ে। ছবিগুলিতে তেমন ইঙ্গিতও রয়েছে। তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের খেয়াল রাখতে ভুলছেন না করিশ্মা। নিয়মিত শারীরচর্চা করছেন। তার মাঝে প্রিয় খাবার খাচ্ছেন এবং কাছের মানুষদের সঙ্গেও সময় কাটাচ্ছেন।

একটি ছবিতে দেখা গিয়েছে, চিনা খাবারের প্রতিও তাঁর টান বেড়েছে। পাশাপাশি নিয়মিত শারীরচর্চাও চালিয়ে যাচ্ছেন তিনি। এ ছাড়াও নিজের পোষ্য কুকুরদের সঙ্গে আদুরে মুহূর্ত, বাড়িতে শান্ত সময় কাটানো এবং বন্ধুদের সঙ্গে আড্ডার ছবিও ভাগ করে নিয়েছেন করিশ্মা। বন্ধুদের তালিকায় রয়েছেন দম্পতি অনুষ্কা রঞ্জন এবং আদিত্য শীলও।

২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বইয়ে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন করিশ্মা তন্না এবং ব্যবসায়ী বরুণ বঙ্গেরা। বর্তমানে তাঁরা প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। গত এপ্রিলে মাতৃত্বকালীন ফোটোশুটের মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন করিশ্মা। সেই সময়ে তাঁরা লিখেছিলেন, “একটি ছোট্ট অলৌকিক উপহার। এটিই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।” অগস্টেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা করিশ্মার।

Karishma Tanna Nita Ambani Pregnant lady

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy