Advertisement
E-Paper

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’, পর্দায় ঘনিষ্ঠ হওয়া নিয়ে আতঙ্কে থাকেন রাধিকা মদন ও বিজয় বর্মা?

সাক্ষাৎকারে রাধিকা মদন জানান, কোনও অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়ে যাওয়া অভিনেতার হাতে থাকে না। তাই তা নিয়ে সব সময়ে চিন্তা করে লাভ নেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৭
অন্তরঙ্গ দৃশ্য নিয়ে রাধিকা ও বিজয়ের প্রতিক্রিয়া।

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে রাধিকা ও বিজয়ের প্রতিক্রিয়া। ছবি: সংগৃহীত।

২০১৬ সালের ছবি ‘পার্চড’-এর অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার পর ভয় পেয়েছিলেন রাধিকা আপ্‌টে। এ বার ‘লাস্ট স্টোরিজ় ৩’-এর অভিনেতা বিজয় বর্মা ও রাধিকা মদনও অন্তরঙ্গ দৃশ্য এবং সেই দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে মুখ খুললেন।

সাক্ষাৎকারে রাধিকা মদন জানান, কোনও অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়ে যাওয়া অভিনেতার হাতে থাকে না। তাই তা নিয়ে সব সময়ে চিন্তা করে লাভ নেই। তাঁর মতে, অভিনেতাকে নিজের কাজের লক্ষ্য এবং পরিচালক ও নির্মাতাদের উদ্দেশ্যের উপর আস্থা রাখতে হবে। তার পরে নিজের কাজটুকু করে এগিয়ে যেতে হবে।

‘লাস্ট স্টোরিজ় ৩’-এ আলি ফজ়লের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন রাধিকা। এমন দৃশ্যে অভিনয়ের সময়ে ঝুঁকির কথাও তাঁর মাথায় থাকে। রাধিকা বলেন, “যাঁদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাঁদের আমরা কী করতে পারি? তাঁদের বাড়িতে গিয়ে তো বলতে পারি না, এ সব করবেন না। সত্যি বলতে কিছুই করার থাকে না। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় মাথায় রাখতে হয়, দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই ঝুঁকি জেনেই কাজ করতে হয়।”

‘লাস্ট স্টোরিজ ২’-এ সুজয় ঘোষ পরিচালিত পর্বে তৎকালীন প্রেমিকা তমন্না ভাটিয়ার সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন বিজয় বর্মা। পরে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে। এ ধরনের দৃশ্যে অভিনয়ের সময় সেই ভয় কী ভাবে দূরে রাখেন, তা জানান বিজয়। তাঁর কথায়, “এমন দৃশ্যে অভিনয় করার সময়ে দর্শক কী ভাবে দেখবেন, সেই ভাবনাটা মাথা থেকে সরিয়ে রাখতে হয়। আমরা জানি, এই ধরনের দৃশ্য অনেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এটাই বাস্তবতা। কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিছু দৃশ্য আরও বেশি ছড়িয়ে পড়ে, নানা জায়গায় ঘুরতে থাকে। কিন্তু এই ভাবনাগুলো মাথায় রেখে দিলে আমি যে ধরনের কাজ করতে চাই, তা করতে পারব না। অভিনেতা হিসেবে নতুন কিছু করার সাহসও হারিয়ে ফেলব।”

‘লাস্ট স্টোরিজ় ৩’-এও অভিনয় করেছেন বিজয় বর্মা। ছবির চারটি গল্প পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোটওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা এবং বিশাল ভরদ্বাজ। ছবিতে অভিনয় করেছেন বিজয় বর্মা, রাধিকা মদন, আলি ফজ়ল, অদিতি রাও হায়দরি, কঙ্কনা সেন শর্মা-সহ আরও অনেকে।

Bollywood Actor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy