Advertisement
E-Paper

আবার ছোট পর্দায়

অনেক দিনের। চরিত্রটির মধ্যে অনেক শেড রয়েছে। এক অনাথের চরিত্র, যে একটি পরিবারের কর্তার সন্তানের মতোই বড় হয়েছে।

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ০০:৫০
রাহুল

রাহুল

ফের ছোট পর্দায় রাহুল বন্দ্যোপাধ্যায়। তাঁর শেষ ধারাবাহিক ছিল ‘আয় খুকু আয়’। এ বার স্টার জলসার নতুন এক ধারাবাহিকে এক বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে তাঁর চরিত্রটি ধারাবাহিকের মুখ্য চরিত্র নয়। কারণ তাঁর হাতে কয়েকটি ছবির অফার রয়েছে এবং নিজের পরিচালনার কাজও রয়েছে। তাই মুখ্য চরিত্র করার মতো সময় বার করা মুশকিল। রাহুল বললেন, ‘‘এমন একটি চরিত্র বেছে নেওয়ার অন্যতম কারণ লীনা গঙ্গোপাধ্যায়। ওঁদের সঙ্গে কাজ করার ইচ্ছে অনেক দিনের। চরিত্রটির মধ্যে অনেক শেড রয়েছে। এক অনাথের চরিত্র, যে একটি পরিবারের কর্তার সন্তানের মতোই বড় হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে।’’

ছোট পর্দায় ফিরলে পরিচালক হিসেবে ডেবিউ কি পিছিয়ে যাবে? ‘‘টেলিভিশনে কাজ করছি মানে ছবিটা পিছিয়ে দিলাম তা নয়, সময়মতো করব। আর শুধুমাত্র পরিচালনা নয়, ছবিটি প্রযোজনা করার ইচ্ছেও রয়েছে।’’ আগামিকাল নতুন ধারাবাহিকের প্রোমো শুট হবে।

Rahul Banerjee Celebrity television

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy