Advertisement
E-Paper

অগ্রিম বুকিংয়েই ঝড় তুলল রণবীর অভিনীত ‘রামায়ণ’, ৮ কোটি টাকা পেরোল আয়, টিকিটের দাম কত?

শুক্রবারের হিসাব বলছে, ‘রামায়ণ’ ছবির প্রথম দিনের জন্য অর্থাৎ ৫ নভেম্বরের ৮.১৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। সবচেয়ে বেশি টিকিট বিক্রি কোথায় হয়েছে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১৩:৫০
বড়পর্দায় মুক্তির অপেক্ষায় ‘রামায়ণ’।

বড়পর্দায় মুক্তির অপেক্ষায় ‘রামায়ণ’। ছবি: সংগৃহীত।

মুক্তির অপেক্ষায় রণবীর কপূর, সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’। শুরু হয়ে গিয়েছে প্রথম দিনের অগ্রিম টিকিট বুকিং। খবর, দেশে ব্যবসার নিরিখে বেশ ভালই শুরু হতে চলেছে এই ছবির। মুক্তির এখনও প্রায় সপ্তাহ দুয়েক বাকি, দশমীর আবহে শুরু হয়েছে অগ্রিম বুকিং। এখনই ছবির আয় ১০ কোটির ঘরে পৌঁছেছে বলে খবর।

ট্রেড বিশেষজ্ঞদের শুক্রবারের হিসাব বলছে, এই ছবির প্রথম দিনের জন্য, অর্থাৎ ৫ নভেম্বরের ৮.১৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে কিছু টিকিট আগে থেকে ছবির নির্মাতাদের তরফে বা বিশেষ কারণে সরানো থাকে। তা ছাড়া, বাকি আয় হয়েছে সাধারণ মানুষের থেকে। তবে সেই পরিমাণও নেহাত কম নয়। ‘ব্লকড সিট’ বাদ দিলে আয়ের পরিমাণ ৬.১৫ কোটি টাকা। ফলে সমালোচকদের মতে, নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি ঝড় তুলবে বক্সঅফিসে।

অগ্রিম বুকিংয়ের নিরিখে, এই ছবি প্রথম দিনে ৩ হাজার ৯৪৪টি শো পেয়েছে দেশ জুড়ে। প্রায় ৯৫ শতাংশ আসন পূরণ হয়েছে বলে খবর। এর মধ্যে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে।

টিকিটের চাহিদা যত বে়ড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বে়ড়েছে দামও। খবর, মুম্বইয়ে দুপুর ও সন্ধ্যার শোয়ের টিকিটের দাম ৩,১৭০টাকা পর্যন্ত উঠেছে। এই দাম অবশ্য ৫, ৬ ও ৭ নভেম্বরের ‘রিক্লাইনার সিট’-এর জন্য। তবে বাকি টিকিটের দাম মোটামুটি ধরাছোঁয়ার মধ্যেই। এই ছবির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১৫ মিনিট।

Ramayana Ranbir Kapoor Sai Pallavi Box Office

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy