Advertisement
E-Paper

‘রাবণ আসলে খুব খারাপ নন’, কেন এমন বললেন সাই? পর্দার সীতার মন্তব্য ঘিরে বিতর্ক

২৭ অক্টোবর ছবিটির বিশেষ প্রদশর্নের আয়োজন করা হয়েছিল আমেরিকার লস অ্যাঞ্জেলসে। সেই অনুষ্ঠানের লাল গালিচায় একটি মন্তব্য করেন সাই পল্লবী, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৮:১১
সাইয়ের মন্তব্য ঘিরে বিতর্ক!

সাইয়ের মন্তব্য ঘিরে বিতর্ক! ছবি: সংগৃহীত।

নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। রামচন্দ্রের চরিত্রে রণবীর কপূর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করছেন। আগামী ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছবিটির। ২৭ অক্টোবর ছবিটির বিশেষ প্রদশর্নের আয়োজন করা হয়েছিল আমেরিকার লস অ্যাঞ্জেলসে। সেই অনুষ্ঠানের লাল গালিচায় একটি মন্তব্য করেন সাই পল্লবী, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ভারতীয় সংস্কৃতি ও মহাকাব্য সম্পর্কে যাঁদের কৌতূহল রয়েছে, তাঁদের কাছে নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’ বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাই। তিনি বলেন, “রামায়ণের যত রূপ রয়েছে, তার মধ্যে এটিই সেরা।” ছবির দৃশ্যায়ন ও নির্মাণ আত্মবিশ্বাসী সাই। তবে অভিনেত্রীর পরের মন্তব্যটিই নজর কেড়েছে সকলের। রাবণ চরিত্রটি নিয়ে সাই বলেন, “রাবণ আসলে খুব খারাপ নন। আমাদের প্রত্যেকের মধ্যেই রাবণ রয়েছে। তাকে চিনতে পারা জরুরি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ভুল শুধরে নেওয়াও প্রয়োজন।”

সাইয়ের বক্তব্য, মহাকাব্য থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ। কেউ বিশ্বাসী হলে, নিজের ভিতরে ভাল ও মন্দের দিকগুলি খুঁজে দেখা এবং আত্মসমীক্ষার মাধ্যমে নিজেকে সংশোধন করা উচিত। কিন্তু রাবণ সম্পর্কে এই মন্তব্য ঘিরেই সমাজমাধ্যমে শুরু হয়েছে চাপানউতোর। এক নেটাগরিক লিখেছেন, “এক জন নারী আর এক নারীর অপহরণকারীর প্রশংসা করছেন!”

আবার অন্য এক নেটাগরিক সাইয়ের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়েছেন। তাঁর কথায়, “কিছু জায়গায় রাবণের পুজো করা হয়, তাঁর কুশপুতুলও পোড়ানো হয় না। রাবণের ভাল দিকগুলিও তুলে ধরা উচিত। তিনি শিবের ভক্ত, পণ্ডিত এবং সঙ্গীতজ্ঞ ছিলেন। কিন্তু অহঙ্কার ও কামনাই তাঁকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল।” অভিনেত্রীর এক অনুরাগীর অবশ্য বক্তব্য, “মানুষ সব কিছু নিয়েই বিতর্ক তৈরি করতে চায়। সাই আসলে আমাদের ভিতরের অশুভ শক্তির কথাই বলেছেন। সেই অশুভ শক্তিকে জয় করার বার্তাই দিয়েছেন তিনি।”

Ramayana Sai Pallavi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy