Advertisement
E-Paper

‘ধরে জেলে ঢোকানো উচিত’! সমাজমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন সলমন খান

‘বিগ বস্‌ ২০’-র সাপ্তাহান্তিক পর্বে একের পর এক জরুরি বিষয় নিয়ে মত প্রকাশ করে চলেছেন সলমন খান। গত পর্বে তাঁকে এআই ব্যবহার করে ভুয়ো ভিডিয়ো বা ছবি ব্যবহারের বিরুদ্ধে বলতে শোনা গেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫১
প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগে সলমন।

প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগে সলমন। ছবি: সংগৃহীত।

‘বিগ বস্‌ ২০’-র সাপ্তাহান্তিক পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বলিউড তারকা সলমন খান। গত সপ্তাহে ছবিশিকারি, চেহারা নিয়ে কটাক্ষ এবং সমালোচনা প্রসঙ্গে সরব হয়েছিলেন অভিনেতা। আর এই সপ্তাহে তাঁর আলোচনার বিষয় হয়ে উঠল কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান অপব্যবহার। সমাজমাধ্যমে যে সমস্ত ভিডিয়ো বা ছবি ভাগ করে নেওয়া হয়, সেগুলির ক্ষেত্রে আরও কড়া আইন ও নিয়ন্ত্রণের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সলমন বোঝান, এআই বা প্রযুক্তি ব্যবহার করে কারও কণ্ঠস্বর নকল করা এবং বিভ্রান্তিকর ভিডিয়ো তৈরি করা সম্ভব। এ ধরনের ভিডিয়ো কী ভাবে সংশ্লিষ্ট ব্যক্তির সমস্যার কারণ হয়ে উঠতে পারে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অভিনেতার কথায়, এআই দিয়ে তৈরি করে কারও কণ্ঠস্বর কাজে লাগিয়ে তাঁকে দিয়ে আপত্তিকর বা নোংরা কথা বলানো যেতে পারে। উদাহরণ দিয়ে সলমন বলেন, “ধরুন, কেউ আপনার এআই কণ্ঠস্বর নিয়ে ‘ডাব’ করে কাউকে গালাগাল দিয়ে দিল!”

তিনি আরও ব্যাখ্যা করেন, অনেক সময় মানুষ বুঝতেই পারেন না যে, কোন ভিডিয়ো ভুয়ো বা প্রযুক্তি দিয়ে তৈরি। ফলে সেটি সত্যি ভেবে সমাজমাধ্যমে নিজেরাও ছড়িয়ে দেন। যাঁরা জেনেশুনে এই ধরনের ভুয়ো ভিডিয়ো তৈরি করেন, তাঁদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন সলমন। তাঁর বক্তব্য, “ওই ধরনের মানুষদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত।”

এআই-এর অপব্যবহার রুখতে আইনি পদক্ষেপের প্রয়োজনীয়তার উপরেও জোর দেন অভিনেতা। সলমনের কথায়, সমাজমাধ্যমে কী প্রকাশ করা যাবে, বা যাবে না সেই সংক্রান্ত নিয়ম আরও কঠোর হওয়া প্রয়োজন। নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, ‘বিগ বস্‌ ২০’ থেকে দ্বিতীয় প্রতিযোগী হিস়াবে বাদ পড়েছেন বাদশার প্রাক্তন স্ত্রী ঈশা রিখী। কাজের দিক থেকে সলমনের হাতে রয়েছে একাধিক সিনেমা। চিত্রাঙ্গদা সিংহের সঙ্গে তাঁর ‘মাতৃভূমি’ ছবিটি এই বছরই মুক্তি পাওয়ার কথা। এ ছাড়াও প্রযোজক দিল রাজুর সঙ্গে সলমনের অ্যাকশন ছবির কাজ চলছে। নাম এখনও পর্যন্ত ‘মনস্টার’ বলে নির্ধারিত। এই ছবিতে সলমনের সঙ্গে রয়েছেন নয়নতারা। ছবিটি ২০২৭ সালের ইদে মুক্তি পাওয়ার কথা।

Artificial Intelligence Salman Khan AI Bigg Boss Bigg Boss 20

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy