Advertisement
E-Paper

শহিদ-মীরার করবা চৌথ সেলফি

প্রথম করবা চৌথ নিয়ে বেশ উত্তেজিত ছিলেন বলিউডের ইয়ঙ্গ অ্যান্ড বিউটিফুল কাপল শহিদ-মীরা। ইন্সটাগ্রামে দু’জনের সেলফি পোস্ট করলেন শহিদ। ক্যাপশন-‘ডিনার টাইম উইথ মিসেস কপূর।’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৫ ১৫:৪০

প্রথম করবা চৌথ নিয়ে বেশ উত্তেজিত ছিলেন বলিউডের ইয়ঙ্গ অ্যান্ড বিউটিফুল কাপল শহিদ-মীরা। স্ত্রী প্রথম বার তাঁর জন্য করবা চৌথ রাখবেন বলে এই দিনটা কোনও কাজ রাখেননি শহিদ। গোটা দিন নিয়ম করে উপোস করেছেন মীরা। রাতে চাঁদ দেখার পর উপোস ভাঙেন তিনি। ঠিক তার আগে ইন্সটাগ্রামে দু’জনের সেলফি পোস্ট করলেন শহিদ। ক্যাপশন-‘ডিনার টাইম উইথ মিসেস কপূর।’

সেলফি থেকেই বোঝা যাচ্ছে ব্যক্তিগত জীবনে এখন বেশ ভাল আছেন শহিদ। এর আগে বিভিন্ন সাক্ষাত্কারে নিজে জানিয়েছেন সে কথা। কখনও বলেছেন বিয়ে তাঁকে দায়িত্বশীল করেছে, কখনও বলেছেন মীরা তাঁর জীবনে স্থিরতা এনেছেন। জীবনের আনন্দের মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতে সেলফি গেম শহিদের বেশ প্রিয়। বিয়ের পরও ঠিক এই ভাবেই সেলফি পোস্ট করে টুইটারে জানিয়েছিলেন খবর।

‘শানদার’ বক্সঅফিসে সাফল্য না পেলেও ভেঙে পড়েননি শহিদ। আগামী ছবি ‘উড়তা পঞ্জাব’ নিয়ে বেশ আশাবাদী তিনি। এই ছবিতেও তাঁর বিপরীতে আলিয়া ভট্ট।

Shaheed Kapoor Mira Rajput Mira Rajput Kapoor Karwa Chauth Instagram

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy