Advertisement
E-Paper

আবার ‘গোলমাল’ শুরু করলেন ওঁরা

ফের ‘গোলমাল’ শুরু করল টিম রোহিত শেট্টি। ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির নতুন এই ছবির নাম ‘গোলমাল এগেন’। নতুন এই ছবিতে থাকছে একাধিক চমক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৭ ১১:৩৫

ফের ‘গোলমাল’ শুরু করল টিম রোহিত শেট্টি। ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির নতুন এই ছবির নাম ‘গোলমাল এগেন’। নতুন এই ছবিতে থাকছে একাধিক চমক। পুরনোরা কেউ ফিরছেন। আবার আছেন নতুনরাও, যাঁরা এই প্রথম ‘গোলমাল’ সিরিজে কাজ করছেন। তবে অজয় দেবগণ থাকছেন। ‘বাদশাও’-এর শুটিং সেরে সঞ্জয় মিশ্রকে সঙ্গে নিয়ে ‘গোলমাল এগেন’ এর সেটে যোগ দিয়েছেন অজয়। টুইট করেছেন, ‘‘সাউন্ড, ক্যামেরা অ্যাকশন।’’

এক ঝাঁক তারকা রয়েছেন এই ছবিতে। আরশাদ ওয়ার্সি, তুষার কপূর, শ্রেয়স তালপড়ে, কুনাল খেমু, তব্বু, পরিণীতি চোপড়া, নীল নিতিন মুকেশ, সঞ্জয় মিশ্র, জনি লিভার, প্রকাশ রাজ এবং আরও অনেকে। পরিণীতি চোপড়া এবং নীল নিতিন মুকেশ দু’জনেই গোলমাল সিরিজে নতুন। পরিণীতি চোপড়া বেশ উত্তেজিত ‘গোলমাল’-এ অভিনয় করতে পেরে। টুইট করে জানিয়েছেনও সে কথা।

আরও পড়ুন: ‘হ্যাঁ’ বলেও কর্ণের ছবি থেকে সরে গেলেন সলমন খান

বেশ কিছু দিন আগেই শুরু হয়ে যেত এই ছবির শুটিং। কিন্তু মূল কাণ্ডারি অজয় দেবগণ ছিলেন অন্য ছবিতে ব্যস্ত। মুম্বইয়ে প্রথম পর্যায়ে শুটিংয়ের পর উটি এবং গোয়াতে হবে ছবির বাকি শুটিং।

Golmaal Again Parineeti Chopra Ajay Devgan Rohit Shetty

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy