Advertisement
E-Paper

‘পুরুষদেরও এমন হলে চুক্তিতেই ছুটি থাকত’, ঋতুস্রাবের যন্ত্রণা প্রসঙ্গে কী বললেন শ্রুতি হাসন?

‘পিসিওএস’-এর কারণে ঋতুস্রাবের তীব্র ব্যথা নিয়েও শুটিং করতে হয়েছে শ্রুতি হাসনকে। অভিনয়জীবনের শুরুতে যা নিয়ে সেটে কথা বলতে অস্বস্তি হত। মজার ছলে এই প্রসঙ্গে নায়িকার মন্তব্য, ‘‘পুরুষদের এমন হলে চুক্তিতেই বিশেষ ছুটি থাকত!’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৩
ঋতুস্রাব প্রসঙ্গে কী বললেন শ্রুতি?

ঋতুস্রাব প্রসঙ্গে কী বললেন শ্রুতি? ছবি: সংগৃহীত।

প্রতি মাসে এই চারটে দিন একটু বেশিই সচেতন হয়ে কাটাতে হয় মহিলাদের। ঋতুস্রাবের সময় পেট, পায়ে ব্যথার কথা তো মাঝে মাঝেই উঠে আসে আলোচনায়। এ বার এই একই সমস্যা নিয়ে প্রকাশ্যে কথা বললেন অভিনেত্রী শ্রুতি হাসন। জানালেন, ঋতুস্রাবের ব্যথা নিয়েই শুটিং করতে হয়েছে বহু বার। কিন্তু অভিনয়জীবনের শুরুর দিকে সেই কষ্টের কথা সেটে মুখ ফুটে বলতে পারতেন না শ্রুতি। অস্বস্তিকর অভিজ্ঞতাই ভাগ করে নিলেন অভিনেত্রী।

শ্রুতি জানান, ‘পিসিওএস’-এর কারণে তাঁর ঋতুস্রাব বেশ যন্ত্রণাদায়ক হয়। অথচ কোনও সহ-অভিনেতা অস্ত্রোপচারের পর ব্যথার কথা জানালে তাঁর সুবিধার কথা মাথায় রেখে শুটিংয়ের সময়সূচি বদলানো হত। সেখান থেকেই নিজের অবস্থার কথাও পরিচালকদের জানাতে শুরু করেন অভিনেত্রী। এক পরিচালককে প্রথম বার বলতেই, নিজের মেয়েরও একই রকম সমস্যার কথা জানান তিনি। শ্রুতির কথায়, তার পর থেকেই বিষয়টির প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলে যায়।

তবে কথার ফাঁকে মজাও করেছেন অভিনেত্রী। তাঁর আক্ষেপ, ‘‘পুরুষদেরও যদি পিরিয়ড হত! তা হলে চুক্তিতেই পিরিয়ডের ছুটি লেখা থাকত।’’ শ্রুতির মন্তব্যে সায় দেন অভিনেত্রী সোহা অলী খানও। দু’জনের কথোপকথনে উঠে আসে, কর্মক্ষেত্রে ঋতুস্রাব নিয়ে অস্বস্তি বা লুকোচুরির বদলে বিষয়টি নিয়ে স্বাভাবিক ভাবে কথা বলা প্রয়োজন। তাতে অনেকেই উপকৃত হবেন।

Bollywood Actor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy