দু’বছর আগে প্রেম করে বিয়ে। সম্পর্কের শুরু হয়েছিল ধারাবাহিকের সেটেই। একসঙ্গে কাজ করতে করতেই ঘনিষ্ঠতা, তার পর সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। টেলিপাড়ায় এক সময় এই জুটিকে ঘিরে ছিল যথেষ্ট আগ্রহও। কিন্তু এখন সেই সম্পর্ক নিয়েই নাকি শুরু হয়েছে নতুন জল্পনা।
টেলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দাম্পত্যে নাকি সব কিছু ঠিকঠাক চলছে না। এমনকি দু’জনের মধ্যে প্রায়ই মনোমালিন্য ও ঝামেলা হচ্ছে— এমন কথাও ছড়িয়েছে। যদিও প্রকাশ্যে এমনটা কিছুই বলেননি তাঁরা।
আরও পড়ুন:
আরও একটি গুঞ্জন তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে। কারও কারও দাবি, বিয়ের পর ব্যক্তিগত সমীকরণের প্রভাব নাকি পড়েছে স্ত্রীর পেশাগত জীবনেও। কাজের সুযোগ, পর্দায় উপস্থিতি— সব মিলিয়ে তাঁর কেরিয়ার যেন আগের গতিতে এগোচ্ছে না। সেই পরিস্থিতির জন্য স্বামীকেই নাকি দায়ী করছেন অনেকে। তবে এটিও আপাতত টেলিপাড়ার কানাঘুষো আলোচনা।
ছোটপর্দার আলোচিত যুগলকে ঘিরে, ইন্ডাস্ট্রির অন্দরে কৌতূহলের শেষ নেই। প্রেম থেকে বিয়ে— তার পর দু’বছরেই কি সম্পর্কে ফাটল? না কি পুরোটাই সমাজমাধ্যমে ও টেলিপাড়ায় তৈরি হওয়া জল্পনা? উত্তর এখনও অজানা। কারণ সংশ্লিষ্ট দু’জনের তরফে এই নিয়ে কোনও নিশ্চিত বক্তব্য প্রকাশ্যে আসেনি।