Advertisement
E-Paper

বাস্তব নয়, এ বার ক্যামেরার সামনে সংসার পাতবেন শ্রীময়ী-কাঞ্চন? নতুন রূপে দেখা যাবে আলোচিত জুটিকে?

দ্বিতীয় সন্তানের জন্মের পরে ইদানীং বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা গেলেও টেলিভিশনে এখনও শ্রীময়ীকে দেখা যায়নি। শোনা যাচ্ছে শীঘ্রই টেলিভিশনে ফিরবেন তিনি। সঙ্গে থাকবেন কাঞ্চনও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৩
শ্রীময়ী এবং কাঞ্চনকে একসঙ্গে দেখা যাবে ছোটপর্দায়?

শ্রীময়ী এবং কাঞ্চনকে একসঙ্গে দেখা যাবে ছোটপর্দায়? ছবি: সংগৃহীত।

ছেলে হওয়ার বেশ কিছু মাস আগে থেকেই আড়ালে রয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। দ্বিতীয় সন্তানের জন্মের পরে ইদানীং বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা গেলেও টেলিভিশনে এখনও তাঁকে দেখা যায়নি। শোনা যাচ্ছে, শীঘ্রই ছোটপর্দায় দেখা যাবে শ্রীময়ীকে। তবে এ বার নাকি তিনি একা নন। একই সঙ্গে দেখা যাবে কাঞ্চন মল্লিককেও।

শোনা যাচ্ছে, বাস্তবজীবনের জুটিকে এ বার একসঙ্গে দেখা যাবে ক্যামেরার সামনেও। রান্না নিয়ে মজার একটি অনুষ্ঠানে আসতে চলেছে বলে খবর। সঙ্গে থাকবে নানা ধরনের খেলা। এমনই এক অনুষ্ঠানে প্রতিযোগী হিসাবে দেখা যেতে পারে শ্রীময়ী-কাঞ্চনকে। এখনও পর্যন্ত চূড়ান্ত কিছুই ঘোষণা করা হয়নি যদিও। তবে শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানে শুধু শ্রীময়ী-কাঞ্চন নন, দেখা যাবে আরও কিছু চেনা মুখকে।

নতুন অতিথি আসার পরে ছোটপর্দা থেকে দূরে শ্রীময়ী।

নতুন অতিথি আসার পরে ছোটপর্দা থেকে দূরে শ্রীময়ী। ছবি: সংগৃহীত।

এই অনুষ্ঠানের নেপথ্যে নাকি রয়েছেন রাজ চক্রবর্তী। ইতিমধ্যে শুটিংও নাকি শুরু হয়ে গিয়েছে। নতুন খেলার সঞ্চালক হিসাবে নাকি দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। প্রসঙ্গত, এই বিষয়ে সকলের মুখেই কুলুপ। এখনও পর্যন্ত কেউ কোনও মন্তব্য করেননি। শ্রীময়ীকে শেষ দেখা গিয়েছিল ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে। খুব অল্প দিনের মাথাতেই শেষ হয়ে যায় সেই কাহিনি। তার পর নিজের পরিবারকেই সময় দিতে চেয়েছিলেন অভিনেত্রী।

একটি মজার খেলার অনুষ্ঠানে যোগ দেবেন যুগলে?

একটি মজার খেলার অনুষ্ঠানে যোগ দেবেন যুগলে? ছবি: সংগৃহীত।

এর মাঝেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন অভিনেত্রী। অন্য দিকে কাঞ্চনকে নিয়মিত দেখা যাচ্ছে ধারাবাহিকে। এ ছাড়া বড়পর্দার কাজও রয়েছে। আপাতত নতুন ভাবে পর্দায় ফেরার অপেক্ষায় অভিনেত্রী।

Kanchan Mullick Tollywood Actor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy