স্টুডিয়োপাড়ার শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে জানতে সারাক্ষণই উৎসুক হয়ে থাকেন অনুরাগীরা। কিছু কিছু ক্ষেত্রে গোপন খবর প্রকাশ্যে আসে। আবার কিছু ক্ষেত্রে তা ধামাচাপা পড়ে যায় অন্দরমহলেই। যেমন টলিপাড়ার অন্যতম আলোচিত জুটির সংসারে নাকি তুমুল অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। দূরত্ব, ঝামেলা কোনওটাই অবশ্য প্রকাশ্যে আনতে রাজি নন তাঁরা।
শুটিং সেট থেকেই প্রেমের শুরু। তার পর একগুচ্ছ কাজ করেছেন একসঙ্গে। সেখান থেকে বিয়ের সিদ্ধান্ত। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া আদৌ ঠিক হয়েছিল কি না, তা নিয়ে নাকি এখন দু’জনের মনেই ধন্দ তৈরি হয়েছে। অন্দরের ফিসফাস তাঁরা নাকি ভাবছেন, আলাদা থাকলেই ভাল হত। অথচ মন ঠিক সায় দিচ্ছে না। তাই তাঁরা খুবই চেষ্টা চালাচ্ছেন, যদি সম্পর্ক টিকিয়ে রাখা যায়।
আরও পড়ুন:
যদিও শহরের বেশ কিছু অনুষ্ঠানে নাকি তাঁদের অনেকদিনই একসঙ্গে দেখা যায়নি। অশান্তি নাকি এমনই রূপ নিয়েছে যে, তাঁরা নিজেদের ঘনিষ্ঠদের জানাতে বাধ্য হয়েছেন। বিভিন্ন জন নাকি নানা ধরনের মতামতও দিয়েছেন। তবে নায়িকা নাকি ভাবছেন, দু’জনেরই একটু সময় নিয়ে সিদ্ধান্তে পৌঁছোনো উচিত। তাই বাইরে কেউ দাম্পত্যকলহ প্রসঙ্গে প্রশ্ন করলে, খানিকটা এড়িয়েই যাচ্ছেন তাঁরা। শোনা গিয়েছে, নায়ক-নায়িকার পরিবারও নাকি এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। অন্দরের অনেকেই নাকি চেষ্টা করছেন, মধ্যস্থতার মাধ্যমে তাঁদের মধ্যের দূরত্ব ঘোচানোর।