Advertisement
E-Paper

নতুন রিয়্যালিটি শো তৈরি করছেন রাজ চক্রবর্তী? সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কাকে?

শোনা যাচ্ছে, এই নতুন রিয়্যালিটি শো-এর সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে অভিনেতা অঙ্কুশ হাজরাকে। অন্দরের ফিসফাস, প্রথম সারির বাংলা চ্যানেলে দেখা যাবে এই অনুষ্ঠান।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১৯:৩৮
নতুন রিয়্যালিটি শো-এর পরিকল্পনা করছেন রাজ চক্রবর্তী?

নতুন রিয়্যালিটি শো-এর পরিকল্পনা করছেন রাজ চক্রবর্তী? ছবি: সংগৃহীত।

বেশ কিছু মাস হল শুরু হয়েছে রাজ চক্রবর্তী প্রযোজিত ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’। এ বার নাকি আরও এক নতুন পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক তথা প্রয়োজক রাজ। শোনা যাচ্ছে, নতুন এক মজার ‘গেম শো’ পরিকল্পনা করেছেন তিনি। যে অনুষ্ঠানে দেখা যেতে পারে টলিপাড়ার একগুচ্ছ চেনা মুখকে। না, তবে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি।

শোনা যাচ্ছে, এই নতুন রিয়্যালিটি শো-এর সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে অভিনেতা অঙ্কুশ হাজরাকে। অন্দরের ফিসফাস, প্রথম সারির এক বাংলা চ্যানেলে দেখা যাবে এই অনুষ্ঠান। বেশ কিছু শিল্পীর কাছে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তাব গিয়েছে। কিন্তু এখনও কোনও চুক্তি স্বাক্ষর হয়নি বলেই খবর। পারিশ্রমিক নিয়েও নাকি কিছু চূড়ান্ত হয়নি। তাই কোনও শিল্পীই প্রকাশ্যে কোনও কথা বলতে চাইছেন না।

সঞ্চালকের আসনে দেখা যাবে অঙ্কুশকে?

সঞ্চালকের আসনে দেখা যাবে অঙ্কুশকে? ছবি: সংগৃহীত।

অন্দরের খবর, নতুন মাসে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে। এই বিষয়ে অঙ্কুশের সঙ্গে যোগাযোগ করা হলেও মেলেনি কোনও উত্তর। অভিনেতাকে শেষ বার দেখা গিয়েছিল ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিতে। তার পরে অনেকেই ভেবেছিলেন অভিনেতা বুঝি এ বার শুধুই প্রযোজনার কাজে মন দেবেন। তবে তেমনটা হচ্ছে না বলেই খবর। সব ঠিক থাকলে অভিনেতাকে আবার সঞ্চালক হিসাবে দেখা যাবে। ‘ডান্স বাংলা ডান্স’-এর ম়ঞ্চে সঞ্চালক অঙ্কুশ দর্শকের নজর কেড়েছিলেন।

Tollywood Actress Ankush Hazra

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy