Advertisement
E-Paper

মুম্বই রিসেপশনে মিনিমাল সাজ

বিদেশে বিয়ে ও দিল্লিতে প্রথম রিসেপশনের পর সকলেরই নজর ছিল তারকা ও ক্রিকেটার খচিত বিরাট-অনুষ্কার মুম্বই প্রীতিভোজের দিকেবিদেশে বিয়ে ও দিল্লিতে প্রথম রিসেপশনের পর সকলেরই নজর ছিল তারকা ও ক্রিকেটার খচিত বিরাট-অনুষ্কার মুম্বই প্রীতিভোজের দিকে

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ০০:০৯
প্রীতিভোজের আসরে বিরাট-অনুষ্কা । ছবি: এএফপি

প্রীতিভোজের আসরে বিরাট-অনুষ্কা । ছবি: এএফপি

ইতালি, ফিনল্যান্ড, দিল্লি সেরে মুম্বই... মঙ্গলবার মুম্বইয়ে লোয়ার পারেলের সেন্ট রেগিস হোটেলে বসেছিল বিরাট কোহালি ও অনুষ্কা শর্মার রূপকথার বিয়ের শেষ প্রীতিভোজের অনুষ্ঠান। বিদেশে বিয়ে, তার পর দু’টি ভিন্ন দিনে ভিন্ন শহরে রিসেপশন পার্টি... হালফিল দেশের কোনও তারকারই এমন বিয়ে দেখা গিয়েছে বলে মনে হয় না। আগামী দিনের যুগলদের জন্য ‘রিলেশনশিপ গোল’-এর পাশাপাশি ‘ম্যারেজ গোল’ সেট করে দিলেন বিরুষ্কা। এ দিনই অবশ্য বিরাট-অনুষ্কার বিয়ে ঘোষণার টুইটকে ‘গোল্ডেন টুইট অব দ্য ইয়ার’ বলেও ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার যদিও নির্ধারিত সময়ের চেয়ে বেশ দেরিতেই এসেছিলেন নবদম্পতি। স্বাভাবিক ভাবেই তাঁদের দেখে মিডিয়ার হুড়োহুড়ি পড়ে যায়। সেই ভিড় ঠেলেই হাতে হাত ধরে ঢুকলেন বিরুষ্কা। পিঙ্ক, রেডের পর রিসেপশনের জন্য অনুষ্কা বেছেছেন গ্রে কালার। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা স্মোকি গ্রে রঙের লেহঙ্গার সঙ্গে কোমরে পরেছিলেন ‘বেঙ্গল টাইগার’ বেল্ট। সঙ্গে লখনউয়ের শিল্পীদের হাতে তৈরি ওড়না।

রণবীর কপূর ও কঙ্গনা

রিসেপশনের সাজের সঙ্গে সঙ্গতি রাখতে এ দিন আর সিঁদুর পরেননি নায়িকা। তবে দু’হাতে ছিল সাবেকি পঞ্জাবি চুড়া। গলায় রোজ কাট ডায়মন্ডের নেকলেস। বিরাট পরেছেন আইভরি রঙের ভেলভেট বন্ধগলা। সঙ্গে জোধপুরি ট্রাউজার।

এ দিন হোটেলের অ্যাস্টর বলরুম সেজে উঠেছিল দ্য পাওয়ার কাপলের জন্য। সাড়ে আটটা বাজতেই হোটেলের রেড কার্পেটে ঢল নামে অতিথিদের। বলিউড তারকাদের মধ্যে প্রথমেই দেখা গেল সস্ত্রীক বোমান ইরানিকে। এসেছিলেন অনুষ্কা অভিনীত ‘পিকে’ পরিচালক রাজকুমার হিরানি, প্রযোজক বিধু বিনোদ চোপড়া। ছিলেন লেখক অমিশ ত্রিপাঠী, ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল ও ক্রিকেট জগতের অনেকেই।

বিরুষ্কার সঙ্গে মাধুরী

এসেছিলেন সস্ত্রীক এ আর রহমান, আদিত্য ও সিদ্ধার্থ রায় কপূর, সারা আলি খান ও ইব্রাহিম। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারকাদের জৌলুস বাড়তে থাকে। একে একে আসতে থাকেন সপরিবার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নীতা অম্বানি, রণবীর কপূর, বোন ইসাবেলার সঙ্গে ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রানাওয়াত, মাধুরী দীক্ষিত, বনি কপূর, শ্রীদেবী, রেখা, সিদ্ধার্থ মলহোত্র, কর্ণ জোহর, লারা দত্ত, মহেশ ভূপতি, বাণী কপূর, কৃতী শ্যানন, আলি আব্বাস জাফর, ভূমি পেডনেকর প্রমুখ।

লারা ও মহেশ

শোনা গিয়েছে, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ দু’জনেই দেশের বাইরে রয়েছেন।

Virat Kohli Anushka Sharma Wedding Reception Celebrities Bollywood Cricketers বিরাট কোহালি অনুষ্কা শর্মা

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy