Advertisement
E-Paper

‘বিপদ এখনও কাটেনি, জ্বর আসছে’, বিষাক্ত মাকড়সার কামড়ে শয্যাশায়ী রাজেশ শর্মা, এখন কেমন আছেন?

হাসপাতাল সূত্রে খবর, এখনও বিপদ কাটেনি অভিনেতার। বেশ কিছু পরীক্ষানিরীক্ষা হওয়ার কথা রয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ১৪:১৫
গুরুতর অসুস্থ অভিনেতা রাজেশ শর্মা।

গুরুতর অসুস্থ অভিনেতা রাজেশ শর্মা। ছবি: সংগৃহীত।

বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ অভিনেতা রাজেশ শর্মা। মঙ্গলবার হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এখন কেমন আছেন অভিনেতা? হাসপাতাল সূত্রে খবর, বিপদ কাটেনি। অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। বেশ কিছু পরীক্ষানিরীক্ষা হওয়ার কথা রয়েছে তাঁর। এর বেশি কিছু বলতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ।

পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় সকাল-বিকেল হাসপাতালে যাচ্ছেন। তাঁদেরই ‘চোর’ ছবিতে কাজ করেছেন রাজেশ। সেই সূত্রে তাঁদের পারিবারিক ঘনিষ্ঠতাও বেড়েছে। চিন্তিত কণ্ঠে সুদীপা বলেন, “ভেবেছিলাম বিপদ কেটেছে। কিন্তু এখন কথা বলে বুঝলাম, এখনও বিপদ কাটেনি। সুগার খুবই ওঠানামা করছে ওঁর। অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। বিকেলে বেশ কিছু রিপোর্ট আসার কথা। দেখা যাক কী হয়।”

কী ভাবে ঘটল এমন ঘটনা? সুদীপা জানিয়েছেন, রাজেশ হায়দরাবাদে দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে একটি ছবির শুটিং করছিলেন। ‘রামোজি ফিল্ম সিটি’র ভিতরে একটি জঙ্গলে শুটিং চলছিল। যে দিন এই ঘটনা ঘটেছে, সে দিন সেটে প্রভাস ছিলেন না। শটের ফাঁকে টেকনিশিয়ানেরা গিয়েছিলেন জঙ্গলের মধ্যেই একটি জায়গায় চা খেতে। সেখানেই সকলের সঙ্গে চা খেতে যান রাজেশ।

ওই এলাকায় বিষাক্ত পোকামাকড় থাকার সম্ভাবনা আছে বলে অভিনেতাকে সতর্ক করেছিলেন সকলে। কিন্তু রাজেশ বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বলে খবর। সেখানেই চা খেতে গিয়ে ঘটেছে বিপদ। জঙ্গলের মধ্যে বিষাক্ত কোনও মাকড়সা কামড়ে দেয় তাঁকে। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে তাঁর শরীরে। জ্বর এখনও আসছে-যাচ্ছে বলে খবর। অভিনেতা ডায়াবেটিস রোগী। তাই পরিবারও দুশ্চিন্তায়। তাঁর বোন থাকেন অন্য শহরে। বয়স্ক মা-ও ছেলেকে দেখতে হাসপাতালে আছেন বলে জানা গিয়েছে।

Tollywood Actor Sudipa Chatterjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy