Advertisement
E-Paper

বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং? সমুদ্রতটে নায়িকার ছবি ভাইরাল!

সানি লিয়োনি নাকি মন্দারমণিতে! এই খবর আসতেই শোরগোল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ২৩:১৮
মন্দারমণিতে সানি লিয়োনি!

মন্দারমণিতে সানি লিয়োনি! ছবি: সংগৃহীত।

সানি লিয়োনি নাকি মন্দারমণিতে! এই খবরে শোরগোল। এক বার পছন্দের নায়িকার দর্শন কি পেতে পারেন অনুরাগীরা? এই নিয়ে সমাজমাধ্যমে যখন আলোচনা চলছে, তখন নায়িকার একের পর এক পোস্ট সমাজমাধ্যমে। বাঙালির প্রিয় দি-পু-দার সঙ্গে এখন জুড়ে গিয়েছে মন্দারমণিও। দিঘায় পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে মন্দারমণির জনপ্রিয়তা। ভাবুন তো, এক বার সেখানে গিয়েই যদি দেখা মেলে আপনার পছন্দের অভিনেত্রীর।

সানি লিয়োনির করা এই মন্তব্য থেকে বাড়ছে সকলের আগ্রহ। পরিবার হোক বা বন্ধু অথবা কাছের মানুষ, একান্তে সময় কাটাতে মন্দারমণির কোনও বিকল্প নেই৷ সানি লিয়োনির পরের ছবির শুটিং হওয়ার কথা এই মন্দারমণিতেই। গাড়ি নিয়ে ঘণ্টা চারেকের সফরে বেরিয়ে পড়লেই পৌঁছে যাওয়া যায় সমুদ্রতীরে। নির্জন সৈকতে বসে ঢেউয়ের শব্দ শোনার মত শান্তি যেন অন্য কোথাও মেলে না।

সানির সমুদ্রপ্রেম।

সানির সমুদ্রপ্রেম। ছবি: সংগৃহীত

মন্দারমণি সফর নিয়ে অভিনেত্রী নিজেই জল্পনা উস্কে দিয়েছেন দিয়েছেন। সমাজমাধ্যমের পাতায় তাঁর একটি ছবি ঘিরে শোরগোল। কচি কলাপাতা রঙের ব্রালেটের ওপর সবুজ রঙের প্রিন্টেড শ্রাগ আর কো-অর্ড হট প্যান্ট। আর চোখে সানগ্লাস আর উঁচু করে বাঁধা বিনুনি। সমুদ্রের ধারে পোজ় দিয়ে ছবি তোলেন সানি, আর মলদ্বীপের সঙ্গে লড়িয়ে দেন মন্দারমণিকে। অন্য একটি ছবিতে লেখেন, ‘মন্দারমণি মুড’।

তবে কি সানি তাঁর পরবর্তী সিনেমার শুটিয়ে আসবেন মন্দারমণিতে? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সমাজমাধ্যমে। তবে তিনি যে সমুদ্র পছন্দ করেন, তা তাঁর অনুরাগীরা জানেন। একাধিক বার তাঁকে সমুদ্রতটে পোজ় দিয়ে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। কখনও রঙিন বিকিনিতে, আবার কখনও স্নানপোশাকে নায়িকা যে সমুদ্রপ্রিয়, তা বুঝিয়েছেন বার বার। সমাজমাধ্যমের পাতায় তাঁর রৌদ্রস্নানের ছবিও ভাইরাল হয়েছিল বহু বার। অনুরাগীরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন সমাজমাধ্যম। কেউ কেউ আবার মজা করে লিখেছেন— সানিই নাকি পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের মুখ হতে চলেছেন!

Sunny Leone Actress Bollywood Sea Beach Mandarmani Sea Beach

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy