Advertisement
E-Paper

সানি লিওনের আগে নিশাকে দত্তক নিতে চাননি কেউই!

কিন্তু সানির আগে নিশাকে নাকি দত্তক নিতে চাননি একাধিক দম্পতি। মহারাষ্ট্রের লাতুরের চাইল্ড অ্যাডপশন রিসোর্স এজেন্সি(কারা) থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি ও ড্যানিয়েল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৭ ১৬:০৭

সদ্যই ২১ মাসের কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার। দত্তক নিয়েছেন তাঁদের আদরের নিশাকে। ছোট্ট নিশাকে নিজেদের মধ্যে পেয়ে যারপরনাই খুশি এই সেলেব দম্পতি। সম্প্রতি ‘ভোগ অ্যাওয়ার্ড সেরিমনি’র মঞ্চেও সে কথা জানিয়েছেন সানি।

আরও পড়ুন: মেয়েকে নিজের মতো বানিও না, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সানি

কিন্তু সানির আগে নিশাকে নাকি দত্তক নিতে চাননি একাধিক দম্পতি। মহারাষ্ট্রের লাতুরের চাইল্ড অ্যাডপশন রিসোর্স এজেন্সি(কারা) থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি ও ড্যানিয়েল। সম্প্রতি সেই সংস্থার অন্যতম কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল দীপক কুমার পিটিআই-কে এক সাক্ষাৎকারে জানান, সানির আগে ১১ জন দম্পতি নিশাকে দত্তক নিতে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু নিশার গায়ের রং, শারীরিক অবস্থা, পারিবারিক ইতিহাস কোনও কিছু নিয়ে প্রশ্ন না করে তাকে গ্রহণ করেছিলেন সানি।

আরও পড়ুন: সানিকে এমন লুকে আগে দেখেছেন?

মেয়ে নিশার সঙ্গে সানি ও ড্যানিয়েল

গত বছর সেপ্টেম্বরে ‘কারা’-র ওয়েব পোর্টালে সন্তান দত্তক নিতে চেয়ে আবেদন করেছিলেন সানি। এ বছরের জুন মাসে সানি ও ড্যানিয়েলকে নিশার কথা জানানো হয়েছিল। ‘কারা’ সূত্রে খবর, নিশা সম্বন্ধে কোনওরকম প্রশ্ন না করেই তাকে গ্রহণ করেন দম্পতি। এমনকী সেলেব হওয়ার জন্য কোনও রকম অতিরিক্ত সুযোগও নেননি তাঁরা।

আরও পড়ুন: মা হলেন সানি লিওন, সন্তানের বয়স ২১ মাস!

Sunny Leone Child Adoption Resource Agency Daniel Weber Nisha Kaur Weber সানি লিওন ড্যানিয়েল ওয়েবার নিশা কৌর ওয়েবার

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy