Advertisement
E-Paper

‘এমন ছবি করার চেয়ে অবসর নেওয়া ভাল’, তাপসীর নিশানায় কি যশ ও কিয়ারার ‘টক্সিক’?

হিন্দি ছবির বদলে যাওয়া ধরন এবং কোন ধরনের ছবির সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চান, তা নিয়ে মুখ খুললেন তাপসী পন্নু। সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ২০১৫ সালের তুলনায় এখন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবির ধরন কতটা বদলে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৩
তাপসীর নিশানায় ‘টক্সিক’?

তাপসীর নিশানায় ‘টক্সিক’? ছবি: সংগৃহীত।

তাপসী পন্নু তাঁর আগামী ছবি ‘গান্ধারী’ নিয়ে ব্যস্ত। নেটফ্লিক্সে আগামী ৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। এর মধ্যেই হিন্দি ছবির বদলে যাওয়া ধরন এবং কোন ধরনের ছবির সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চান, তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ২০১৫ সালের তুলনায় এখন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবির ধরন কতটা বদলে গিয়েছে।

তাপসী জানান, তাঁর কেরিয়ার শুরুর সময়টা ছিল অন্য রকম। তাঁর মতো বহিরাগত অভিনেতারা তুলনায় বেশি সুযোগ পেতেন। সেই সময়ে নানা ধরনের ছবি তৈরি হত বলে তাঁর মত। তাঁর কথায়, “এখন যেমন ছবি হয়, সেই ধরনের ছবি তখন হলে, আমার মতো কারও কেরিয়ারই তৈরি হত না।”

সম্প্রতি গত কয়েক মাসে মুক্তি পাওয়া কিছু ছবি দেখে পরিবারের সঙ্গে এই বিষয়েই আলোচনা করেছিলেন তাপসী। মজা করে নিজেকেই প্রশ্ন করেছিলেন, এ বার কি তাঁর অবসর নেওয়ার সময় হয়ে গেল। অভিনেত্রীর রসিকতা করেই বলেন, “আমার কি অবসর নেওয়ার সময় হয়ে এল?” এর পরেই তাপসী জানান, নির্দিষ্ট ধরনের কিছু ছবিতে অভিনয় করার চেয়ে তিনি অবসর নেওয়াকেই পছন্দ করবেন। তবে তিনি এটাও মানেন, সেই ধরনের ছবিরও নিজস্ব দর্শক রয়েছে।

তাপসী আরও বলেন যে, অভিনয়কে তিনি ভালবাসেন ঠিকই, কিন্তু শুধু কাজ পাওয়ার জন্য যে কোনও ছবিতে অভিনয় করতে রাজি নন। তাঁর কথায়, “আমি আমার কাজকে ভালবাসি। কিন্তু অন্ধ ভাবে কাজকে ভালবাসি না যে, এই ধরনের ছবিতে অভিনয় করতেই হবে।”

অভিনেত্রী আরও জানান, এমন কাজ করতে চান, যেটা বহু বছর পর ফিরে দেখলেও তাঁর ভাল লাগবে। সময়ের সঙ্গে ছবির ধরন এবং দর্শকের পছন্দ বদলাতে পারে। কিন্তু একজন অভিনেতার কাজের তালিকাই শেষ পর্যন্ত থেকে যায়।

তাপসীর বক্তব্য, আরও দশ বছর পরেও যখন কেউ তাঁর ছবিগুলির দিকে ফিরে তাকিয়ে দেখবেন, তখন তিনি যেন গর্ব বোধ করেন। অনেকেই মনে করেছেন, তাপসীর নিশানা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘টক্সিক’-এর দিকে। যদিও সরাসরি তিনি যশ ও কিয়ারা আডবাণীর ছবির নাম করেননি।

Taapsee Pannu Kiara Advani

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy