Advertisement
E-Paper

আঙুলে দামি হিরের আংটি, গ্যালারিতে টেলরের বাঁধভাঙা উচ্ছ্বাস, স্বামীর জয়ে কী কাণ্ড গায়িকার?

‘ওই আমার স্বামী!’ ট্রাভিসের টাচডাউনে উচ্ছ্বসিত টেলর। কী কাণ্ড ঘটালেন গায়িকা? ছড়িয়ে পড়েছে সেই ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫০
টেলরের বাঁধভাঙা উচ্ছ্বাস, কী ঘটালেন গায়িকা?

টেলরের বাঁধভাঙা উচ্ছ্বাস, কী ঘটালেন গায়িকা? ছবি: সংগৃহীত।

ট্রাভিস কেলসি মাঠে নামলেই সকলের নজর থাকে গ্যালারিতে টেলর সুইফ্‌টের দিকে। এ বারও তার ব্যতিক্রম হল না। রবিবার কানসাস সিটি চিফসের ম্যাচে হাজির ছিলেন গায়িকা। আর ট্রাভিস ‘টাচডাউন’ করতেই গ্যালারিতে দাঁড়িয়ে উচ্ছ্বাসে ফেটে পড়লেন তিনি। সেই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ফের আবার টেলর-ট্রাভিস।

ট্রাভিসের টাচডাউনের পর টেলরকে নিজের আঙুলের দিকে ইঙ্গিত করতে দেখা যায়। হাতে তখন স্পষ্ট বিয়ের আংটি। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘ওই আমার স্বামী!’ ব্যস, মুহূর্তেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দৃশ্য। যদিও টেলর-ট্রাভিসের বিয়ে হয়েছে চলতি বছরের জুলাইয়ে। ফলে এ বার টেলরের উচ্ছ্বাসের কেন্দ্রে ছিল শুধুই স্বামীর মাঠের সাফল্য।

গ্যালারিতে ফ্রেমবন্দি টেলর!

গ্যালারিতে ফ্রেমবন্দি টেলর! ছবি: সংগৃহীত।

মজার বিষয়, এর ঠিক কয়েক দিন আগেই অন্য এক তারকার সঙ্গে টেলরের কথোপকথন নিয়েও কম হইচই হয়নি। ১৪ সেপ্টেম্বর চিফসের মরসুমের প্রথম ম্যাচে গ্যালারিতে টেলরের পাশেই ছিলেন হলিউড তারকা টম ক্রুজ়। ক্যামেরায় ধরা পড়েছিল তাঁদের বেশ কিছুক্ষণ কথা বলার দৃশ্য।

ট্রাভিস কেলসির জয়ে উত্তেজিত টেলর সুইফ্‌ট।

ট্রাভিস কেলসির জয়ে উত্তেজিত টেলর সুইফ্‌ট। ছবি: সংগৃহীত।

পরে সেই সাক্ষাতের আসল কারণও জানান ক্রুজ়। অভিনেতা জানান, ফুটবল নিয়ে টেলর তাঁকে বেশ কিছুটা বুঝিয়েছিলেন। দীর্ঘ দিন পর মাঠে বসে খেলা দেখছিলেন ক্রুজ়, তাই টেলরের কাছ থেকে খেলার খুঁটিনাটি জেনে নেওয়ার সুযোগ হয়েছিল তাঁর। ক্রুজ়ের কথায়, টেলর ফুটবল সম্পর্কে অনেক কিছু জানেন। তবে আপাতত আলোচনায় গায়িকার বাঁধভাঙা উচ্ছ্বাস তাঁর স্বামীকে নিয়ে।

Hollywood Singer Taylor Swift

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy