Advertisement
E-Paper

অস্কারের দৌড় শুরু

চমক জাগিয়ে ২০১৮ সালের অ্যাকাডেমি পুরস্কারের ১৩টি বিভাগে মনোনয়ন পেল ‘দ্য শেপ অফ ওয়াটার’। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী-সহ নানা বিভাগে টক্কর দেবে গিলের্মো দেল তোরো-র এই ছবি।

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ০০:৩৪
মেরিল ও গ্যারি

মেরিল ও গ্যারি

চমক জাগিয়ে ২০১৮ সালের অ্যাকাডেমি পুরস্কারের ১৩টি বিভাগে মনোনয়ন পেল ‘দ্য শেপ অফ ওয়াটার’। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী-সহ নানা বিভাগে টক্কর দেবে গিলের্মো দেল তোরো-র এই ছবি। ফ্যান্টাসি ছবিকে অনেক বছর পর এত সম্মান দিলেন বিচারকমণ্ডলী। মনোনয়ন সংখ্যায় দ্বিতীয় ক্রিস্টোফার নোলানের ‘ডানকার্ক’। আটটি মনোনয়ন পেয়েছে ছবিটি। এ ছাড়াও মার্টিন ম্যাকডোনাঘের পরিচালনায় ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবিটিকে অনেকেই সেরা বাজি বলে মনে করছেন। সাতটি মনোনয়ন নিয়ে তালিকায় তিন নম্বরে ছবিটি।

অনেক বিতর্কের পর সেরা পরিচালকের মনোনয়ন তালিকায় অবশেষে জায়গা পেলেন ‘লেডিবার্ড’ ছবির গ্রেটা গারউইগ। আট বছর পর পরিচালনার মনোনয়ন তালিকায় ঠাঁই পেলেন কোনও মহিলা। ‘মাডবাউন্ড’ সিনেমার জন্য সিনেমাটোগ্রাফিতে মনোনয়ন পেয়েছেন রেচেল মরিসন। অ্যাকাডেমি পুরস্কারের ইতিহাসে এই প্রথম বিভাগটিতে এলেন কোনও মহিলা।

প্রত্যাশা মতোই সেরা অভিনেতা এবং অভিনেত্রীর মনোনয়নের তালিকায় আছেন গ্যারি ওল্ডম্যান, মেরিল স্ট্রিপ, মার্গট রবি, টিমোথি শ্যালামেট, স্যালি হকিন্স প্রমুখ।

এই বছর নব্বইয়ে পড়তে চলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। মঙ্গলবার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে মনোনয়নের এই তালিকা প্রকাশিত হয়েছে।

Meryl Streep Gary Oldman Hollywood Celebrities Academy Awards Oscars 2018 The Shape of Water Oscar Nominations

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy