Advertisement
E-Paper

এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি সারাজীবন! কোন স্বপ্ন পূরণ হল অভিনেতা রাহুল দেব বসুর?

পুজোয় কলকাতায় না থাকতে পারায় শহরটাকেও মিস করেছেন রাহুল। তিনি বলেন, ‘‘পুজোর সময়ে কলকাতা খুব মিস করি। পুজোটা কলকাতায় কাটাতেই চাই কিন্তু যেহেতু আমার পরিবারের চারজনের সময়ের বিষয় ছিল তাই এই সময়েই যেতে হল।’’

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ২৩:১৮
দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল রাহুল দেব বসুর!

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল রাহুল দেব বসুর! গ্রাফিক: আনন্দবাজার ডট কম

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল রাহুল দেব বসুর। তারই গল্প শোনালেন অভিনেতা। নরওয়ের আকাশে মেরুজ্যোতি দেখে মুগ্ধ অভিনেতা বললেন, ‘‘এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি সারাজীবন।’’ দিনকয়েক আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বয়োপিকের শুটিং শেষ করেছেন অভিনেতা। সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুম্বই ও কলকাতা মিলিয়ে হয়েছে ছবির শুটিং।

নরওয়ের আকাশে মেরুজ্যোতি দেখে মুগ্ধ অভিনেতা রাহুল।

নরওয়ের আকাশে মেরুজ্যোতি দেখে মুগ্ধ অভিনেতা রাহুল। ছবি: সংগৃহীত।

চলতি বছরের মে মাসেই নরওয়ে যাওয়ার কথা ছিল তাঁর। শুটিং শিডিউল পড়ে যাওয়ায় সেই পরিকল্পনা বাতিল করতে হয় অভিনেতাকে। আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হলে রাহুল বলেন,‘‘এই ঘুরতে যাওয়াটা আমাদের অনেকদিনের পরিকল্পনা ছিল। কিন্তু বায়োপিকের শুটিং হওয়ায় তা পিছিয়ে দিতে হয়। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে দেখলাম যে একমাত্র পুজোর সময়েই সবাই একসঙ্গে এক জায়গায় হতে পারছি। তাই আমরা পুজোর শুরুতেই বেরিয়ে পড়ি।’’এই ট্রিপ শুরু করেন সুইৎজ়ারল্যান্ড দিয়ে।

সুইৎজ়ারল্যান্ড থেকে ফ্রান্সে গিয়েছেন। অ্যানেসি আর শ্যামনি শহর ঘুরেছেন। সুইৎজ়ারল্যান্ডে জ়ুরিখ, জ়েনিভাও ঘুরেছেন। নরওয়েতে বর্তমানে রয়েছেন তাঁরা। নরওয়ের হোটেলে বসেই অভিনেতা বলেন, ‘‘নর্দার্ন লাইটস দেখার জন্য এখন নরওয়েতে এসেছি। আর নরওয়েতে নর্দার্ন লাইটস আমরা চেজ়ও করলাম। আমরা প্রথমদিনেই পরিষ্কার দেখলাম।আমরা ভাগ্যবান, কারণ এটা অতটাও সহজ নয়। অনেক সময়ে ৭-১০ দিন অপেক্ষার পরও অনেকে দেখতে পান না। আমরা দু’দিনে দু’বার দেখে ফেলেছি। এর পরে আমরা ইটালি যাব। সেখানে একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করা আছে।’’

বাবা, মা ও ভাইয়ের সঙ্গে রাহুল।

বাবা, মা ও ভাইয়ের সঙ্গে রাহুল। ছবি: সংগৃহীত।

পুজোয় কলকাতায় না থাকতে পারায় শহরটাকেও মিস করেছেন রাহুল। তিনি বলেন, ‘‘পুজোর সময়ে কলকাতা খুব মিস করি। পুজোটা কলকাতাতেই কাটাতে চাই কিন্তু যেহেতু আমার পরিবারের চারজনের সময়ের বিষয় ছিল তাই এই সময়েই যেতে হল। তবে আমরা খুব ভাল সময় কটিয়েছি।’’

Rahul Dev Bose Tollywood Celeb Puja Celebration Holiday

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy