Advertisement
E-Paper

পুজোর আগেই দুর্গাপুজো! কুমোরটুলিতে প্রেমের রঙ ছড়ালেন সাই-বিজয়, ধর্মতলা, পার্ক স্ট্রিটেও দেখা মিলল তারকা যুগলের

ট্রামে জানলার ধারে বসে সাই, পাশে বিজয়। অফিসপাড়ার পথচলতি মানুষ দাঁড়িয়ে দেখলেন পছন্দের তারকাদের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ২২:৫৮
সাই পল্লবীর চোখে চোখ রেখে কলকাতা দর্শন বিজয়ের

সাই পল্লবীর চোখে চোখ রেখে কলকাতা দর্শন বিজয়ের ছবি: সংগৃহীত।

কয়েক দিন ধরে কলকাতায় শুটিং করছেন পরিচালক মণিরত্নম। তাঁর রোম্যান্টিক ছবির জুটি বিজয় সেতুপতি এবং সাই পল্লবী। স্টুডিয়োপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল শহরে বড় ছবির শুটিং হবে। সেইমতো পরিচালকের তামিল ছবির শুটিং চলল কলকাতার আনাচেকানাচে। বেলগাছিয়া রাজবাড়িতে ছবির ইনডোর শুটিংয়ের পর কলকাতার রাস্তায় শুরু হয় শুটিং। প্রথমে রবীন্দ্র সেতুর একাংশে শুটিং হয় গভীর রাতে। পথচলতি মানুষ প্রিয় তারকাদের ক্যামেরাবন্দি করেন।

হাওড়া ব্রিজে বিজয়-সাইয়ের রসায়ন।

হাওড়া ব্রিজে বিজয়-সাইয়ের রসায়ন। ছবি: সংগৃহীত

সকালেও হাওড়া ব্রিজের ধারে চলে শুটিং। অন্য দৃশ্যে ক্যামেরাবন্দি হন বিজয়-সাই। এর পর দুর্গাপুজোর অংশের শুটিং করতে পুরো টিম পৌঁছোয় কুমোরটুলি পার্কে। উত্তর কলকাতার অলিগলিতে চলে শুটিং। দুর্গাপুজোর আড়াই মাস আগেই যেন দুর্গাপুজোর আবহ। একটি দৃশ্যে সাই পল্লবীকে আনন্দে নেচে উঠতে দেখা যায়। ভরা বর্ষায় চলে শুটিং।

পুজোয় দৃশ্যে কুমোরটুলিতে সাই-বিজয়।

পুজোয় দৃশ্যে কুমোরটুলিতে সাই-বিজয়। ছবি: সংগৃহীত

বুধবার সকাল থেকে ধর্মতলা চত্বরে ভিড়। ট্রামডিপোর কাছে শুটিংয়ের তোড়জোড়। ব্যস্ততা দেখেই আন্দাজ করা গিয়েছিল শুটিং হবে। তবে পথচলতি মানুষ আন্দাজ করতে পারেননি সাই-বিজয়ের শুটিং হবে। উঁকি দিতেই দেখা গেল মনিটরে চোখ মণিরত্নমের। ট্রামে জানলার ধারে বসে সাই,পাশে বিজয়। অফিসপাড়ার পথচলতি মানুষ দাঁড়িয়ে দেখলেন পছন্দের তারকাদের। এর পর প্রিন্সেপ ঘাটের সামনেও কিছুক্ষণ হয় শুটিং। সন্ধ্যায় পার্ক স্ট্রিটের ফুটপাত জুড়ে সাই আর বিজয়ের রোম্যান্টিক দৃশ্য।

ট্রামে বসে শটের ফাঁকে সাই পল্লবী।

ট্রামে বসে শটের ফাঁকে সাই পল্লবী। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সকালে প্রিন্সেপ ঘাটে খানিকক্ষণ শুটিং হয়। এর পর বসুশ্রী সিনেমাহলের ভিতরে শুটিং করেন দক্ষিণী দুই তারকা। সব মিলিয়ে মণিরত্নমের কলকাতা-প্রেম যে ছবির পরতে পরতে ঝরে পড়বে তা বোঝাই যাচ্ছে। উল্লেখ্য, কলকাতায় মণিরত্নম শেষ কাজ করেছেন ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাবণ’-এর জন্য। ফের তাঁর চোখে কলকাতাকে দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।

Maniratnam Vijay Sethupathi Sai Pallavi Kolkata Streets

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy