Advertisement
E-Paper

বিতর্ক সরিয়ে দ্বিতীয় বার ‘বিবাহিত’ সমান্থা-রাজ, এ বার বয়সের ফারাক নিয়ে কটাক্ষে নবদম্পতি?

মঙ্গলবার সকাল সকাল চুপিসারে বিয়ে সারলেন সমান্থা রুথ প্রভু আর রাজ নিদিমোরু। ফের নাকি কটাক্ষে বিদ্ধ তাঁরা! এ বার কী নিয়ে চর্চায় তাঁরা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৪:১১
নবদম্পতি রাজ নিদিমোরু ও সমান্থা রুথ প্রভু।

নবদম্পতি রাজ নিদিমোরু ও সমান্থা রুথ প্রভু। ছবি: ইনস্টাগ্রাম।

‘দ্বিতীয়’ বিয়ে সারলেন সমান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরু। চর্চার জন্য এটুকুই যথেষ্ট। কখনও তাঁদের অতীত তাঁদের নিয়ে বিতর্কে ইন্ধন জুগিয়েছে। কখনও রাজের প্রথম স্ত্রী শ্যামলীর কটাক্ষ। এ বার নাকি কাঠগড়ায় তাঁদের বয়সের ফারাক!

এই প্রজন্মের মতে, নবদম্পতির বয়সের ফারাক একটু বুঝি বেশি! যা এই সময়ে তুলনায় কম দেখা যায়। বিষয়টি নজরে আসতেই সমান্থা-রাজকে নিয়ে ফের চর্চা শুরু।

দম্পতির কার বয়স কত? ১৯৮৭-র ২৮ এপ্রিল চেন্নাইয়ে জন্ম সমান্থার। সেই অনুযায়ী অভিনেত্রীর এখন ৩৮ বছর। অন্য দিকে, রাজের জন্ম ৪ আগস্ট, ১৯৭৯। হিসাব বলছে, উভয়ের বয়সের পার্থক্য আট বছর। বয়সের এই পার্থক্যই কি তাঁদের সম্পর্ককে ছাঁদনাতলায় পৌঁছে দিল? এমন প্রশ্নও শোনা যাচ্ছে তাঁদের অনুরাগীদের মধ্যে।

২০২২ সালে সমান্থা-রাজ তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করেন। শোনা যায়, তারও আগে থেকেই নাকি পরস্পর পরস্পরকে চিনতেন। তিন বছরের মাথায় গুঞ্জন সত্যি করে বিয়ের সিদ্ধান্ত নেন উভয়ে। খবর, ১ ডিসেম্বর সপ্তাহের প্রথম দিনে লিঙ্গ ভৈরবী মন্দিরে গোপনে বিয়ে সারেন তাঁরা। বিয়েতে উভয়পক্ষের মোট ঘনিষ্ঠ ত্রিশ জন উপস্থিত ছিলেন।

Samantha Prabhu Raj Nidimoru

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy