প্রতিদিন অগুনতি যাত্রীদের যাতায়াত। এক প্রান্ত থেকে বিভিন্ন দিকে বেঁকে গিয়েছে রেল লাইন। প্রতিদিনের শহরের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহের চিত্রটি সকলের কাছেই বেশ চেনা। কিন্তু জানেন কি এর নামের সঙ্গে যুক্ত ‘দহ’ শব্দের অর্থ আসলে কী?
আসলে প্রাচীন বাংলায় ‘দহ’ বলতে বোঝাত জলাশয় অথবা নদীর খাতকে। আবার নদীর গতিপথ বদলে গেলে যে জলভূমি গঠিত হত, তাকেও বল হত ‘দহ’। বলা হয়, বহু আগে, কলকাতায় এই অংশ ছিল নীচু এবং জলাভূমিপূর্ণ। যেখানে অবাধ যাতায়াত ছিল শিয়ালদের। সেই থেকেই এই নাম। বর্তমানে সেই জলাভূমি ভরাট হয়েছে, হারিয়ে গিয়েছে শিয়ালরাও। কিন্তু তবুও তাদের ইতিহাস রয়ে গিয়েছে নামের মধ্যে।
একইভাবে ‘পুর’ শব্দটির অর্থ প্রচলিত ছিল ‘জনবসতি’ হিসেবে। সংস্কৃত শব্দ ‘পুর’ বা ‘পুরী’র মানে হল সুরক্ষিত জনবসতি বা নগর। বর্তমানে সেই শব্দ বেঁচে রয়েছে আলিপুর, জয়পুর, কানপুর ইত্যাদি জায়গার মধ্য দিয়ে। এখানেই শেষ নয়। বাংলায় মুঘল প্রশাসনের সময়ে বহু জায়গার নামের সঙ্গে মিশে যায় ফার্সি ভাষার ছাপ। সেই থেকেই জন্ম নেয় নতুন শব্দ ‘গঞ্জ’। এর অর্থ হল বাজার বা বাণিজ্যকেন্দ্র। সেখান থেকেই এসেছে ইসলামগঞ্জ, নবাবগঞ্জ, কালীগঞ্জ ইত্যাদি জায়গার নাম। যার মধ্যে লুকিয়ে রয়েছে প্রাচীন যুগের ব্যবসা-বাণিজ্যের ইতিহাস।
এমন বহু অজানা তথ্য এবং নামের হদিস মিলবে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ’ খেলায়।
মগজাস্ত্রের লড়াইয়ে সেরা স্কুলের খোঁজ করতে আবারও 'শব্দ-জব্দ' নিয়ে হাজির আনন্দবাজার ডট কম। আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৬'-এর পার্টনাররাও এই সম্মান জ্ঞাপনের সঙ্গী। প্রতিযোগিতার প্রেজ়েন্টিং পার্টনার ‘ইস্টার্ন ইনস্টিটউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট’। পাওয়ার্ড বাই পার্টনার ‘রিলায়েন্স ট্রেন্ডস্’, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ এবং ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর’। ধন্যবাদ আমাদের অন্যান্য সহযোগীদেরও — ‘শব্দবাজি’ এবং ‘ডেলিফান’।