বাংলা ব্যবহৃত বহু শব্দই আসলে বাংলা নয়। অবাক করা বিষয় হলেও এটাই সত্যি। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে এমন অনেক শব্দ আছে, যা প্রতিনিয়ত ব্যবহার করা হলেও, এর উৎপত্তি আসলে ভিনদেশে। শতাব্দীর পর শতাব্দী, সংস্কৃতির হাত ধরে তারা এসে পসার জমিয়েছে বাংলায়।
যেমন ধরা যাক ‘জানলা’ শব্দটির কথাই। এই শব্দটি কিন্তু পর্তুগিজদের উপহার। ভাষাবিদদের মতে, এই শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ ‘জানেলা’ থেকে। ষোড়শ শতকে পর্তুগিজ বণিকদের হাত ধরে বাংলায় আসে শব্দটি। তারপর মিশে যায় এই সংস্কৃতির সঙ্গে। আবার অন্য দিকে পরিচিত ‘আলমারি’ শব্দটিও এসেছে পর্তুগিজদের থেকেই। মূল শব্দ হল ‘আরমারিও’ যার অর্থ হল ক্যাবিনেট। সময়ের সঙ্গে উচ্চারণ এবং বানানে পরিবর্তন আসলেও শব্দটি হয়ে উঠেছে বাঙালিদের দৈনন্দিন জীবনের অংশ। জানা যায়, এই ভাবেই নাকি পর্তুগিজদের থেকে আরও কিছু শব্দ উড়ে এসে জুড়ে বসেছে বাংলায়। যেমন ‘বালতি’, ‘বোতাম’, ‘চাবি’ ইত্যাদি। যদিও এদের উৎস নিয়ে মতভেদ আছে ভাষাবিদদের মধ্যে।
একইভাবে বহু পরিচিত ‘কাগজ’ শব্দটিও কিন্তু বাংলার নয়। এটি এসেছে ফরাসি থেকে। ‘বাজার’ শব্দটির উৎপত্তিও একইভাবে। তবে ‘সাবান’ শব্দটির উৎপত্তি নিয়ে মতভেদ থাকলেও জানা যায়, আরব বণিকদের মাধ্যমে মধ্যপ্রাচ্যের আরবি ‘সাবুন’ শব্দটি ফার্সি ও ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে, যা বাংলায় ‘সাবান’ নামে পরিচিতি পেয়েছে পরবর্তীতে। এমন অনেক শব্দ এবং তার উৎপত্তিকে ঘিরে অজানা তথ্য জানা যাবে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ’ খেলায়।
মগজাস্ত্রের লড়াইয়ে সেরা স্কুলের খোঁজ করতে আবারও 'শব্দ-জব্দ' নিয়ে হাজির আনন্দবাজার ডট কম।
আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৬'-এর পার্টনাররাও এই সম্মান জ্ঞাপনের সঙ্গী। প্রতিযোগিতার প্রেজ়েন্টিং পার্টনার ‘ইস্টার্ন ইনস্টিটউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট’। পাওয়ার্ড বাই পার্টনার ‘রিলায়েন্স ট্রেন্ডস্’, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ এবং ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর’। ধন্যবাদ আমাদের অন্যান্য সহযোগীদেরও — ‘শব্দবাজি’ এবং ‘ডেলিফান’।