Advertisement
E-Paper

‘হাবিজাবি’ থেকে ‘গুবলেট’, এলোমেলো শব্দতেও লুকিয়ে ভাষার সৌন্দর্য

বাংলা ভাষার কিছু বিশেষ শব্দগুলি প্রতিদিন কত বার ব্যবহার করা হয়, তার গুনতে বসলে সত্যিই ‘গুবলেট’ হতেই হয়!

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৬ ১৫:৪২

‘সবটাই গুবলেট হয়ে গেল…’ অথবা, ‘হাবিজাবি বকবেন না তো!’ বাংলা ভাষার এই বিশেষ শব্দগুলি প্রতিদিন কত বার ব্যবহার করা হয়, তার গুনতে বসলে সত্যিই ‘গুবলেট’ হতেই হয়! এমন আরও একটি শব্দ হল ‘আবোলতাবোল’। তৃতীয় শব্দটি শোনেননি, তেমন মানুষ খুঁজে পাওয়া দায়। কিন্তু জানেন কি, শব্দগুলি আদৌ এসেছে কোথা থেকে?

‘আবোলতাবোল’ শব্দটি মনে করায় সুকুমার রায়ের সেই অমর সৃষ্টি। কিন্তু তার বহু আগে থেকেই লোকমুখে প্রচলিত এই বিশেষ শব্দ। সাধারণত কোনও কিছু ‘অর্থহীন’ বোঝাতেই এটি ব্যবহার করা হত বলে মনে করেন ভাষাবিদরা। সুকুমার রায়ের হাত ধরে পরবর্তীতে আরও জনপ্রিয় হয়ে ওঠে এটি।

‘গেরো’ শব্দটি যতটা জটিলতাকে বোঝায়, শব্দটির উৎস বোঝা কিন্তু ততটাও জটিল নয়। ‘গেরো’ কথাটির অর্থ হল জট বা গিঁট। জীবনের জটিল সমস্যাকেও সেই কারণেই একইভাবে

বর্ণনা করা হয় বাংলা অভিধানে। যদিও ‘গুবলেট’ শব্দটির সঠিক ইতিহাস খুঁজে পাওয়া দুষ্কর। ভাষাবিদদের মতে, কথ্য বাংলার মধ্য দিয়েই এই শব্দটির উৎপত্তি। অর্থাৎ লোকমুখেই এমন প্রচলিত হয়ে ওঠে এটি, যে এক সময়ে সাধারণ কথ্য শব্দটিই হয়ে ওঠে বাংলা শব্দভাণ্ডারের অংশ।

মগজাস্ত্রের লড়াইয়ে সেরা স্কুলের খোঁজ করতে আবারও 'শব্দ-জব্দ' নিয়ে হাজির আনন্দবাজার ডট কম। আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৬'-এর পার্টনাররাও এই সম্মান জ্ঞাপনের সঙ্গী। প্রতিযোগিতার প্রেজ়েন্টিং পার্টনার ‘ইস্টার্ন ইনস্টিটউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট’। পাওয়ার্ড বাই পার্টনার ‘রিলায়েন্স ট্রেন্ডস্’, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ এবং ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর’। ধন্যবাদ আমাদের অন্যান্য সহযোগীদেরও — ‘শব্দবাজি’ এবং ‘ডেলিফান’।

Shobdo Jobdo

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy