Advertisement
E-Paper

অ্যান্টি-অক্সিড্যান্টই ধরে রাখবে তারুণ্য! শুধু গ্রিন টি নয়, চুমুক দিতে পারেন রং-বেরঙের চায়ে

গ্রিন টি-র চেয়েও অ্যান্টি-অক্সিড্যান্ট বেশি! এমন কোন কোন চায়ে চুমুক দিতে পারেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৮:২৪
গ্রিন টি-র চেয়ে বেশি অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে কোন চায়ে?

গ্রিন টি-র চেয়ে বেশি অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে কোন চায়ে? ছবি:ফ্রিপিক।

ক্যাফিনের পরিমাণ সাধারণ চায়ের চেয়ে খানিক কম, অ্যান্টি-অক্সিড্যান্টের মাত্রাও বেশি। তাই মাঝেমধ্যেই গ্রিন টি-তে চুমুক দিচ্ছেন। তবে গ্রিন টি-র চেয়েও বেশি অ্যান্টি-অক্সিড্যান্ট মেলে, এমন চা-ও কিন্তু আছে।

হোয়াইট টি: চায়ের গুণ বোঝা যায় তার রঙে এবং স্বাদে। স্বচ্ছ কাচের পাত্রে চা-পাতা ভেজালে হালকা লালচে রং ধরে। কোনও চা-পাতার রং হয় গাঢ়। চা-পাতার প্রক্রিয়াকরণ, কখন তোলা হচ্ছে, আবহাওয়া— এমন অনেক বিষয়ের উপর চায়ের স্বাদ-গন্ধ নির্ভর করে। এমন একটি চা হল হোয়াইট টি। দেখতে জলের মতোই। চা-পাতা দিলেও খুব বেশি বর্ণের বদল হয় না। অল্প প্রক্রিয়াকরণের ফলে এই চা তৈরি হয় বলে এতে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ অনেকটাই বেশি থাকে।

জবা চা: জবা ফুলের পাপড়ি দিয়ে চা তৈরি হয়। এই চা কিনতেও পাওয়া যায়। চা দেখতে হয় লালচে। ভেষজ চায়ে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েডস এবং অ্যান্থোসায়ানিনের মতো অ্যান্টি-অক্সিড্যান্ট মেলে।অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এটি সাহায্য করে।

মাচা: গ্রিন টি-র চেয়েও অনেক বেশি অ্যান্টি-অক্সিড্যান্ট মেলে সবুজ রঙা মাচা-তে। মাচা চা নিয়ে ইদানীং হইচই চলছে। গবেষণা বলছে, এই চায়ে ফ্ল্যাভনয়েড রয়েছে প্রচুর পরিমাণে, যা শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট। এই চা ত্বকের জন্যও ভাল। সম্ভবত সেই জন্যই এই চায়ের জনপ্রিয়তা বাড়ছে নয়া প্রজন্মের কাছে। ক্যানসার প্রতিরোধে, ত্বকের যত্নে, সামগ্রিক স্বাস্থ্য ভাল রাখতেও এই চা কার্যকর।

Tea

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy