Advertisement
E-Paper

দু’চোখের পাতায় নিমেষে ঘুম নামায় ম্যাগনেশিয়াম, রাতে কোন খাবার খেলে ঘুমের সমস্যা কাটবে?

রাতে ঘুমনোর ১-২ ঘণ্টা আগে ওই ধরনের খাবার খেলে দু’চোখের পাতায় ঘুম নামতে পারে দ্রুত। তেমনই ৫টি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবারের নাম জেনে নিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ২০:৪০

ছবি: সংগৃহীত।

ভাল ও গভীর ঘুমের জন্য ম্যাগনেশিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ। এটি মস্তিষ্কের ‘গাবা’ নামক নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়িয়ে স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে এবং শরীরকে শিথিল করে ঘুমের প্রস্তুতি নিতে সাহায্য করে। রাতে ঘুমনোর ১-২ ঘণ্টা আগে ওই ধরনের খাবার খেলে দু’চোখের পাতায় ঘুম নামতে পারে দ্রুত। তেমনই ৫টি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবারের নাম জেনে নিন।

১. কাঠবাদাম: ১ আউন্স ( ২৩টি) কাঠবাদামে প্রায় ৮০ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে। রাতের খাবারের পর বা শোবার কিছু আগে একমুঠো কাঠবাদাম খেলে তা শুধু শরীরকে ম্যাগনেশিয়াম জোগায় না, বরং এতে থাকা মেলাটোনিন হরমোন দ্রুত ঘুমাতে সাহায্য করে।

২. কুমড়ার বীজ: ১ আউন্স বা ৩০ গ্রাম কুমড়ার বীজে মেলে প্রায় ১৫০ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম, যা দৈনিক চাহিদার এক-তৃতীয়াংশের বেশি। এটি ট্রিপটোফ্যান নামক অ্যামিনো এসিডে সমৃদ্ধ, যা পরবর্তীতে মেলাটোনিনে রূপান্তরিত হয়।

৩. কলা: কলা ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের চমৎকার উৎস। যা পেশির টান ও ক্লান্তি দূর করে পেশিকে শিথিল করে বিশ্রাম নিতে সাহায্য করে। রাতে একটি কলা খেলে তা হজমে সহায়তা করে এবং মিষ্টির ক্রেভিং কমায়।

৪. পালং শাক: রাতের হালকা খাবার বা স্যালাডে রান্না করা পালং শাক রাখা যেতে পারে। এক কাপ রান্না করা পালং শাক থেকে প্রায় ১৫৭ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায়, যা স্নায়ু ও পেশির চাপ দূর করতে বেশ কার্যকর।

৫. ডার্ক চকলেট: ৭০-৮৫ শতাংশ কোকো সমৃদ্ধ ডার্ক চকলেটের এক টুকরো রাতে খেলেই পাওয়া যায় প্রচুর ম্যাগনেশিয়াম ও অ্যান্টি-অক্সিড্যান্ট। এটি স্ট্রেস হরমোন কমিয়ে মানসিক প্রশান্তি আনে (তবে এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত, কারণ সামান্য ক্যাফেইন থাকতে পারে)।

Magnesium enriched food Magnesium

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy