Advertisement
E-Paper

আঙুর তো নানা রঙের হয়, কিন্তু কালো আঙুরের কী বিশেষ গুণ জানেন? কেন এই ফল খাবেন?

গাঢ় বেগনি বা কালো রঙের আঙুর প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে রাখলে দীর্ঘমেয়াদী সুস্থতা ও নানা রকমের উপকার মিলতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৩

ছবি: সংগৃহীত।

সবুজ, লাল, কালো— আঙুর নানা রকমের। তাদের স্বাদ যেমন আলাদা আলাদা, তেমনই রসালো ওই ফলের রং ভেদে গুণেরও তফাত আছে। গাঢ় বেগনি বা কালো রঙের আঙুরে আয়রন, অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন ও প্রয়োজনীয় খনিজ পদার্থ থাকে প্রচুর পরিমাণে। যা প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে রাখলে দীর্ঘমেয়াদী সুস্থতা ও নানা রকমের উপকার মিলতে পারে।

১. হৃদ‌্‌যন্ত্রের সুরক্ষা ও রক্তচাপ নিয়ন্ত্রণ: কালো আঙুরে রয়েছে উচ্চ মাত্রার রেসভেরাট্রল এবং ফ্ল্যাভোনয়েড, যা রক্তনালী নমনীয় রাখে এবং ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা কমায়। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকি বহুলাংশে হ্রাস করে।

২. মস্তিষ্কের ক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি: নিয়মিত কালো আঙুর খেলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন উন্নত হয়। এর পলিফেনল উপাদান স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতে সাহায্য করে এবং বয়সজনিত কারণে হওয়া স্মৃতির অবনতি বা অ্যালঝেইমার্সের মতো রোগ প্রতিরোধে সহায়তা করে।

৩. ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি: এতে থাকা ভিটামিন-সি ও ভিটামিন-ই ত্বকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। বলিরেখা পড়তে দেয় না। ফলে নিয়মিত কালো আঙুর খেলে সহজে বয়সের ছাপ পড়ে না। তাছাড়া কালো আঙুরের অ্যান্টি-অক্সিড্যান্ট মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতেও সাহায্য করে।

৪. দৃষ্টিশক্তির উন্নতির জন্য: কালো আঙুরে ‘লিউটিন’ ও ‘জিয়াজ্যানথিন’ নামের দুটি অত্যন্ত কার্যকর উপাদান রয়েছে। এগুলি সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি থেকে চোখকে রক্ষা করে এবং রেটিনার সুস্থতা বজায় রেখে দৃষ্টিশক্তি ভাল রাখে।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ: কালো আঙুরে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়। একই সঙ্গে এর ভিটামিন-সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।

Black Grapes Grapes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy