Advertisement
E-Paper

এক ফলেই ৫ কাজ, হার্টের স্বাস্থ্য ভাল রাখতে প্রতিদিন বেদানা খেলে কী কী উপকারিতা মিলবে?

হৃদ্‌যন্ত্র ভাল রাখতে সাহায্য করে বেদানা! কী কী গুণ রয়েছে এই ফলের? কী ভাবে তা শরীর ভাল রাখে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১৮:৪৬
বেদানার গুণে ভাল থাকুক হৃদ্‌যন্ত্র।

বেদানার গুণে ভাল থাকুক হৃদ্‌যন্ত্র। ছবি:সংগৃহীত।

লাল ছোট ছোট দানার বেদানা খেতে সুস্বাদু তো বটেই, উপকারীও কম নয়। ১০০ গ্রাম বেদানায় ৮৩ থেকে ৯৩ কিলোক্যালোরি শক্তি মেলে। প্রোটিন মেলে প্রায় ২ গ্রামের কাছাকাছি। ফাইবার থাকে ৪.১-১১.৩ গ্রাম। ফ্যাটের পরিমাণ নামমাত্র। তাই নিয়মিত খেলে স্বাস্থ্য যেমন ভাল থাকে, তেমনই ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে না। এ ছাড়াও বেদানায় এমন কিছু খনিজ এবং অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, যেগুলি সামগ্রিক ভাবে শরীরের জন্য ভাল। এই একটি ফলই পাঁচ ভাবে হার্টের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: এতে থাকা পটাশিয়াম ও অন্যান্য জরুরি উপাদান রক্তচাপ কমাতে সাহায্য করে। পটাশিয়াম, সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে থাকা পলিফেনল রক্তনালিকে শিথিল রাখতে সাহায্য করে। ফলে, নিয়ম করে বেদানার রস খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে পারে।

কোলেস্টেরল বশে রাখে: বেদানার রস শরীরের ভাল কোলেস্টেরল বৃদ্ধিতে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এতে রক্তনালিতে চর্বি বা প্লাক জমে ব্লক হওয়ার ঝুঁকি কমে।

প্রদাহ কমায়: বেদানায় প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা শরীরের দীর্ঘমেয়াদি প্রদাহ দূর করে হার্টকে সুরক্ষিত রাখে।

রক্ত সরবরাহ ঠিক রাখতে সাহায্য করে

এটি রক্ত চলাচলের পথ শিথিল ও সচল রাখতে সাহায্য করে, যার ফলে রক্তনালির ভিতরের দেওয়ালে প্লাক জমার প্রবণতা কমে। রক্ত সরবরাহ ঠিক থাকে।

ভাল ব্যাক্টেরিয়া বৃদ্ধি: বেদানায় প্রচুর ফাইবার থাকে, যা হজমে সাহায্যকারী উপকারী ব্যাক্টেরিয়ার জন্য ভাল। পেটের স্বাস্থ্য ভাল থাকলে শরীর ও হার্ট দুই-ই ভাল থাকে।

তবে মনে রাখা দরকার, শুধু বেদানা খেলেই হৃদ্‌যন্ত্রের সমস্যা দূর হয় না। সুস্থ থাকতে প্রতিদিনের খাবারে শাকসব্জি ও ফলমূল রাখাও জরুরি। কোলেস্টেরল কমানোর ওষুধ খেলে, নিয়ম করে বেদানার রস খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সপ্তাহে যদি ৩-৪ দিনও বেদানা বা বেদানার টাটকা রস খাওয়া যায়, স্বাস্থ্য ভাল থাকবে।

Pomegranate Juice

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy