Advertisement
E-Paper

মাঝমাঠে ধ্যানস্থ, জ্ঞানমুদ্রায় শতরান উদ্‌যাপন অভিষেক শর্মার, শরীর ও মনের জন্য কতটা ভাল এই আসন

শতরানের উদ্‌যাপন যোগাসনেই। প্রতিপক্ষকে দুরমুশ করার পরে মাঠের মাঝে জ্ঞানমুদ্রায় ভারতীয় দলের ক্রিকেটার অভিষেক শর্মা। জানালেন, যোগাসন করেই শরীর ও মনে বল পান তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৫
Abhishek Sharma Celebrates Century in yoga pose, How Beneficial is This Yoga Pose for Body and Mind

অভিষেক শর্মা যে আসনটি করেছেন তা কতটা উপকারী, কী কী লাভ হয় করলে? ছবি: সংগৃহীত।

দিল্লির মাঠে প্রতিপক্ষ আফগানদের দুরমুশ করার পরে মাঝমাঠেই ধ্যানস্থ হলেন ভারতীয় দলের অভিষেক শর্মা। শতরানের উদ্‌যাপন করলেন যোগাসনের এক বিশেষ পদ্ধতিতে। মাঠের ভিতরে যিনি চরম আগ্রাসী, মাঠের বাইরে নিজেকে শান্ত রাখতে নিয়মিত যোগাসনই অভ্যাস করেন অভিষেক। জানিয়েছেন, গত এক বছরের বেশি সময় ধরে যোগাসন অভ্যাসেই শরীর ও মনের জোর আরও বেড়েছে তাঁর। যে কোনও প্রতিকূল পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রাখার উপায়ও আয়ত্ত করেছেন যোগাসন অভ্যাসেই।

অভিষেক যে আসনটি করেছেন সেটি হল সুখাসনে বসে জ্ঞানমুদ্রা। এক বিশেষ ধরনের হস্তমুদ্রা যা নিয়মিত অভ্যাস করলে মন শান্ত হয়, মনঃসংযোগ বাড়ে এবং স্মৃতিশক্তিও উন্নত হয়। ক্রিকেটার জানিয়েছেন, যে কোনও ম্যাচের আগেই উদ্বেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। সেই সঙ্গে আত্মবিশ্বাসও থাকা চাই। যোগাসনে সেই কৌশল রপ্ত করা সম্ভব। তবে একদিনে তা হবে না। দীর্ঘদিন ধরে অভ্যাসেই মনের উপর নিয়ন্ত্রণ আনা সম্ভব।

অভিষেক শর্মার মতো জ্ঞানমুদ্রা অভ্যাসে কী লাভ হবে?

মানসিক চাপ কমাতে সুখাসন বা পদ্মাসনে বসে ধ্যান করার কোনও বিকল্প নেই। সেই সময়ে হাত রাখতে হবে জ্ঞানমুদ্রার ভঙ্গিতে। প্রথমে পিঠ সোজা করে সুখাসনে বসতে হবে। চাইলে পদ্মাসনেও বসা যাবে। দুই হাত থাকবে হাঁটুর উপর। এ বার তর্জনী ভাঁজ করে বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়ায় নিয়ে আসতে হবে। বাকি তিন আঙুল সোজা থাকবে। দুই হাত টানটান করে না রেখে আরামদায়ক ভাবে রাখতে হবে। এই ভঙ্গিমায় চোখ বন্ধ করে গভীর ভাবে শ্বাস নিতে ও ছাড়তে হবে।

জ্ঞানমুদ্রা অভ্যাস করলে উদ্বেগ, দুশ্চিন্তা কমবে। অবসাদ যদি গ্রাস করে, তা হলে এই মুদ্রা অভ্যাসে সুফল পেতে পারেন। ঘুমের সমস্যা ও অনিদ্রা দূর হবে নিয়মিত এই মুদ্রা অভ্যাস করলে। সেই সঙ্গে মনঃসংযোগ ও স্মৃতিশক্তি বাড়বে।

Abhishek Sharma Yoga poses Fitness Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy