Advertisement
E-Paper

বিকেল ৩টে বাজলেই ঘুমে চোখ জড়িয়ে যায়? ক্লান্ত লাগে শরীর? ৩ পথ্যেই হয়ে উঠতে পারেন চনমনে

দুপুর হলেই ক্লান্তি দোসর, চোখ ঘুমে জড়িয়ে আসে। কেন হচ্ছে এমনটা? সমাধানই বা কী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৬
তিনটে বাজলেই অফিসের কাজ করতে করতে ঘুম আসে? রোজই হচ্ছে? ঘুম কাটাতে কী করবেন?

তিনটে বাজলেই অফিসের কাজ করতে করতে ঘুম আসে? রোজই হচ্ছে? ঘুম কাটাতে কী করবেন? ছবি:সংগৃহীত।

প্রতিদিন দুপুর পার হলেই ঢুলছেন? চোখ খোলা রাখতে পারছেন না? কাজের সময় এই ঘুম বড়ই বিরক্তিকর। ধূমপান করলে বা চায়ে চুমুক দিলে, সাময়িক স্বস্তি মেলে ঠিকই, কিন্তু ঘুমঘুম ভাব পাকাপাকি যায় না কিছুতেই। কী ভাবে এই সমস্যার মোকাবিলা করবেন?

চিকিৎসক থেকে পুষ্টিবিদেরা বলছেন, দুপুরে ঢুলুনি বা ক্লান্তির একাধিক কারণ থাকতে পারে। রাতে ঠিকমতো ঘুম না হলে, মানসিক চাপের কারণে যেমন তা হতে পারে, তেমনই আচমকা ক্লান্তি, আলসেমির নেপথ্যে থাকতে পারে পুষ্টির অভাব। কথায় আছে, ভাতঘুম। ভারী খাবার খেলে অনেক সময় ঘুম আসে। আবার বিভিন্ন গবেষণা বলছে, মস্তিষ্কের ‘সেরিব্রোস্পাইনাল ফ্লুইড’ (সিএসএফ) –এর ক্ষরণ অনিয়মিত হলেও এমন হতে পারে।

চনমনে থাকতে কী করণীয়?

খেজুর: পুষ্টিবিদেরা বলছেন, নিয়মিত একটি বা দু’টি খেজুর খাওয়া দরকার। পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি৬, আয়রন, ক্যালশিয়াম-সহ অসংখ্য জরুরি খনিজ রয়েছে এতে। খেজুর শরীরে দ্রুত শক্তি জোগায়। পুষ্টির অভাবে ক্লান্তি বাসা বাঁধলে খেজুর সেই অভাব দূর করতে পারে।

কেশর চা: গবেষণা বলছে, এক চিমটি কেশর মন ভাল রাখতে পারে, উদ্বেগ-উৎকণ্ঠাও কমাতে পারে। সারাদিন অফিসে পরিশ্রম করার পর কেশর দেওয়া চা খেলে এক নিমেষে ক্লান্তি দূর হয়ে যেতে পারে। কেশরের মধ্যে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের জন্যও ভাল।

মধ্যাহ্নভোজ: মিলেট, রুটি বা ফাইবারে ভরপুর সবুজ শাকসব্জি অফিসের টিফিনে রাখুন। লোভে পড়ে বিরিয়ানি বা তেল জবজবে চাউমিন খেলে ঘুম এবং ক্লান্তি দোসর হতে পারে। ফাইবার রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। খেয়ে হাঁটাহাটি করা জরুরি। এতে ঘুম ঘুম ভাব এড়ানো যাবে।

Health Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy