Advertisement
E-Paper

পুজোর আগে মেদ ঝরাতে চান? সকালে খালি পেটে অ্যাপল সাইডার ভিনিগার খেলে কি চটজলদি ফল পাবেন?

অনেকেই ওজন কমাতে সকালে খালি পেটে অ্যাপল সাইডার ভিনিগার খান। তবে এই পানীয় কি সত্যিই ওজন বা মেদ ঝরাতে পারে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১৭:৩৯
ওজন ঝরাতে কি অ্যাপল সাইডার ভিনিগার কার্যকর?

ওজন ঝরাতে কি অ্যাপল সাইডার ভিনিগার কার্যকর? ছবি: সংগৃহীত।

স্বাস্থ্যসচেতন অনেকেই এখন অ্যাপল সাইডার ভিনিগারের উপরেই ভরসা রাখেন। রক্তে কোলেস্টেরল ও শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে এর জুড়ি নেই। সৌন্দর্য রক্ষায়ও কাজে লাগে এটি। অনেকেই ওজন কমাতে সকালে খালি পেটে অ্যাপল সাইডার ভিনিগার খান। তবে এই পানীয় কি সত্যিই ওজন বা মেদ ঝরাতে পারে?

পুষ্টিবিদেদের মতে, ওজন কমানোর কোনও চটজলদি পন্থা হয় না। ওজন কম হওয়া মানে শরীরে হরমোনের সাম্য ঠিক হওয়া। এই পুরো প্রক্রিয়াটাই নির্ভর করে আপনি কী ধরনের জীবনযাপন করছেন, কী খাবার খাচ্ছেন বা নিয়মিত শরীরচর্চা করছেন কি না তার উপরে। এগুলি ঠিক মতো করলে শরীরে ঘুম ঠিক মতো হবে এবং মানসিক চাপও কমবে। কাজেই অ্যাপল সিডার ভিনিগার খেলেই যে ওজন কমবে এমন নয়। দিল্লি নিবাসী চিকিৎসক অতুল এনসি পিটার্‌স বলেন, ‘‘অ্যাপল সাইডার ভিনিগার হজম প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে। এটি খেলে বেশ কিছুক্ষণ পেট ভরা মনে হয়। তবে এই পানীয়ের সঙ্গে সরাসরি ওজন ঝরার বা মেদ কমার কোনও সম্পর্ক নেই। এই পানীয় খেলে হয়তো আপনার খিদে কম পাবে, এর ফলে শরীরে কম ক্যালোরি ঢুকবে। তবে এটি খেলেই মেদ গলে যাবে এমন ভাবার কোনও কারণ নেই।’’

অনেকে খালি পেটে অ্যাপল সাইডার ভিনিগার খান। এতে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়তে পারে। সকালে খালি পেটে না খেয়ে দুপুরে খাওয়ার আগে এই পানীয় খাওয়া যেতে পারে। তবে চটজলদি মেদ ঝরানোর আশায় যাঁরা খাচ্ছেন, তাঁদের কিন্তু নিরাশ হতে হবে।

weight loss drink

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy