Advertisement
E-Paper

রোজের হজমের সমস্যা? ওষুধ নয়, সাহায্য করতে পারে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম! কী ভাবে করবেন?

ব্যায়াম হজমের সমস্যায় যে ভাবে সাহায্য করতে পারে তা অনেক সময় ওষুধও করতে পারে না। এর কারণ হল, মস্তিষ্ক ও পরিপাকতন্ত্রের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে, যাকে বলা হয় ‘গাট-ব্রেইন অ্যাক্সিস’ ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৬ ১৯:১৩

ছবি: সংগৃহীত।

অ্যাসিডিটি, পেট ফাঁপা বা বদহজমের সমস্যায় ওষুধ তো অনেকেই খান, কিন্তু কেবল সঠিক শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা ‘ব্রিদিং এক্সারসাইজ়’ যে এই সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে, তা অনেকেরই অজানা! অথচ এই ব্যায়াম হজমের সমস্যায় যে ভাবে সাহায্য করতে পারে তা অনেক সময় ওষুধও করতে পারে না। এর কারণ হল, মস্তিষ্ক ও পরিপাকতন্ত্রের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে, যাকে বলা হয় ‘গাট-ব্রেইন অ্যাক্সিস’ । ব্রিদিং এক্সারসাইজ়ের মাধ্যমে সেই যোগসূত্রটিকেই পুনরুজ্জীবিত করে তোলা হয়।

কীভাবে সাহায্য করে এই ব্যায়াম?

রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড চালু করা: মানসিক চাপ বা দুশ্চিন্তা বাড়লে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। গভীর শ্বাস-প্রশ্বাস আমাদের শরীরকে শান্ত করে ‘প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম’ সক্রিয় করে, যা খাবার সহজে হজম হতে সাহায্য করে।

ভোগাস নার্ভের উদ্দীপনা: ব্যায়ামের সময় পেটের পেশির চলন ‘ভোগাস নার্ভ’কে সক্রিয় করে, যা পরিপাক রস নিঃসরণে সাহায্য করে।

পেটের ভেতরের অঙ্গের স্বাভাবিক মাসাজ: শ্বাস নেওয়ার সময় ডায়াফ্রাম নিচে নামে এবং ছাড়ার সময় ওপরে ওঠে। এতে পাকস্থলী ও অন্ত্রে মৃদু মাসাজ হয়, ফলে কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা দূর হয়।

নিয়মিত কীভাবে করবেন?

১. ডায়াফ্রাগম্যাটিক ব্রিদিং: শান্ত হয়ে বসুন। এক হাত বুকে ও অন্য হাত পেটে রাখুন। নাক দিয়ে গভীরভাবে দীর্ঘ শ্বাস নিন, যাতে বুক না ফুলে পেট ফুলে ওঠে। এবার মুখ দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। প্রতিদিন সকালে ও রাতে খালি পেটে ৫-১০ মিনিট এটি করুন।

২. খাওয়ার আগে ২ মিনিটের গভীর শ্বাস: খাওয়ার ঠিক আগে অন্তত ৫-৬ বার দীর্ঘ ও গভীর শ্বাস নিন। এতে শরীর চাপমুক্ত হয় এবং পরিপাকতন্ত্র খাবার হজমের জন্য প্রস্তুত হয়।

৩. অনুলোম-বিলোম প্রাণায়াম: প্রতিদিন খালি পেটে ৫-১০ মিনিট এক নাকে শ্বাস নিয়ে অন্য নাকে ছাড়ার এই অভ্যাস করলে পেটের সার্বিক স্বাস্থ্য ভালো থাকে। নিয়মিত এই সহজ অভ্যাস গড়ে তুললে ওষুধ ছাড়াই পেট শান্ত ও রোগমুক্ত রাখা সম্ভব।

Gut Health Breathing Exercises

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy