Advertisement
E-Paper

স্বাস্থ্যকর খাচ্ছেন ঠিকই, কিন্তু পুষ্টি পাচ্ছেন তো? খাওয়ার সময়ে এই ৫ ভুলেই নষ্ট হচ্ছে ভিটামিন-খনিজ

থালা ভরা পুষ্টিকর খাবার খেয়েও শরীর কেন পুষ্টি পাচ্ছে না, জানেন? সমস্যা খাবারে নয়, সমস্যা খাওয়ার ভুল অভ্যাসে। রোজ খেতে বসে আমরা অজান্তেই এমন কিছু ভুল করি, যাতে ভিটামিন, খনিজ আর প্রোটিন শরীরে শোষিত হওয়ার আগেই নষ্ট হয়ে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৯
খাওয়ার ভুলেই শরীরে যাচ্ছে না প্রয়োজনীয় খনিজ, ভিটামিন।

খাওয়ার ভুলেই শরীরে যাচ্ছে না প্রয়োজনীয় খনিজ, ভিটামিন। ছবি: সংগৃহীত।

থালা ভর্তি পুষ্টিকর খাবার সাজিয়েও লাভ নেই, যদি খাওয়ার ধরনটাই ভুল হয়। আমরা ভাবি, ভাল চাল, টাটকা মাছ-মাংস, সব্জি খেলেই শরীর পুষ্টি পাবে। কিন্তু পুষ্টিবিদদের সতর্কবার্তা অন্য কথা বলছে। তাঁদের মতে, রোজ খেতে বসে অজান্তেই এমন কিছু ভুল করে বসেন মানুষ, যাতে খাবারের ভিটামিন, খনিজের বড় অংশটাই শরীরের কাজে লাগার আগেই নষ্ট হয়ে যায়। অর্থাৎ, খাচ্ছেন ঠিকই, কিন্তু পুষ্টি পাচ্ছেন না। জেনে নিন, খাবার সময়ে কোন ভুলগুলি এড়িয়ে চলাই ভাল।

১) রান্নার সময়ে খাবারে লেবু দেওয়া: রান্নার স্বাদ বাড়াতে অনেকেই রান্নার সময়ে লেবু ব্যবহার করেন। এর ফলে উচ্চ তাপমাত্রায় লেবুতে থাকা ভিটামিন সি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তাই রান্নায় লেবু দিতে চাইলে পদটি ঠান্ডা করে তার পর লেবু মেশান। গরম ডাল-ভাতের সঙ্গে অনেকে লেবু চিপে খান, এতেও শরীরে ভিটামিন সি ঢোকে না।

২) খাবার খেয়েই চা, কফিতে চুমুক দেওয়া: এই ভুল অনেকেই করেন। খাওয়ার সঙ্গে সঙ্গে চা,কফি খেলে তাতে থাকা পলিফেলনগুলি শরীরে খাবার থেকে আয়রন শোষণে বাধা দেয়। তাই খাওয়াদাওয়ার অনন্ত ২-৩ ঘণ্টা পরে চা, কফি পান করা ভাল।

৩) সব্জি সেদ্ধ করা জল ফেলে দেওয়া: অনেকেই সব্জি সেদ্ধ করা জল ফেলে দেন। এতে বেশির ভাগ পুষ্টিই বেরিয়ে যায়। সেই জল ফেলে না দিয়ে তরকারির গ্রেভিতে, মাছের ঝোলে বা ডালে ব্যবহার করুন।

৪) ছানা বানিয়ে জল ফেলে দেওয়া: ছানার জলে অ্যালবুমিন ও গ্লোবিউলিন নামে দু‌’টি প্রোটিন থাকে। এ ছাড়াও এতে থাকে কার্বোহাইড্রেট। কিডনির সমস্যা, হার্টের সমস্যা, নিম্ন রক্তচাপ থাকলেও ছানার জল খেতে পারেন। পেশি শক্ত করতে ও শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ছানার জল। সেই জল দিয়েই যদি রুটির আটা মাখা হয়, তাতে উপকার মিলবে।

৫) খাবার থেকে বাদাম, বীজ বেছে ফেলে দেওয়া: এগুলিতে স্বাস্থ্যকর ফ্যাট থাকে। খাবার থেকে এগুলি বাদ দিলে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি শরীরে শোষিত হতে পারে না।

Food habits

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy