Advertisement
E-Paper

ত্বকের উজ্জ্বলতা ফিরবে, বলিরেখা দূর হবে, তিন বিশেষ যোগাসন অভ্যাসে তা সম্ভব

ওজন কমাতে পারলেও, ত্বকের বয়স ধরে রাখা ততটা সহজ নয়। ত্বকে যদি তারুণ্যের দীপ্তি চান, তা হলে শুধু ত্বকের পরিচর্যায় লাভ হবে না। রোজ অভ্যাস করতে হবে কিছু যোগাসনও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০১
Effective Yoga Asanas to Restore Natural Skin Glow

পুজোর আগেই জেল্লা ফিরবে ত্বকে, বলিরেখা নির্মূল হবে, কোন তিন আসন করবেন? ছবি: ফ্রিপিক।

‘অ্যান্টি-এজিং থেরাপি’ নিয়ে বিশ্ব জুড়েই গবেষণা হচ্ছে। কী ভাবে ত্বককে যৌবনোজ্জ্বল করা যায়, সে নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। তবে যদি সহজ উপায়ে ত্বকে যৌবনের দীপ্তি ধরে রাখতে হয়, তা হলে ভরসা হতে পারে যোগাসনই। পুজোর আগে কেবল রূপচর্চা নয়, ত্বকের জেল্লা বৃদ্ধি করতে এবং বলিরেখা দূর করতে বিশেষ কিছু আসন অভ্যাস করতে পারেন।

বাজারচলতি ক্রিম বা লোশন কেবল ত্বকের উপরিভাগকে জেল্লাদার করে তোলে। কিন্তু যোগব্যায়ামে ত্বকের ভিতরের কোষের পুনর্গঠন হয়। সারা শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হলে তা ত্বকের কোষেও পৌঁছবে। কোষে কোষে অক্সিজেনের প্রবাহ হতে থাকবে যা ক্ষতিগ্রস্ত কোষগুলিকে মেরামত করবে। ত্বকের জেল্লা ফিরে আসবে।

মৎস্যাসন

ম্যাটের উপর সোজা হয়ে দুই পা একসঙ্গে রেখে টান টান করে শুয়ে পড়ুন। হাত থাকুক পাশে। এ বার হাতে ভর দিয়ে কাঁধ মাটি থেকে উপরে তুলতে হবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে ৩-৪ বার অভ্যাস করতে হবে।

অধোমুখ শবাসন

প্রথমে হাত ও হাঁটুতে ভর করে হামাগুড়ি দেওয়ার মতো করে বসুন। এ বার কোমর ও পিঠ সোজা করে তুলুন। হাতের তালু মাটিতে থাকবে, পিঠ উপরের দিকে তুলতে হবে, পায়ের পাতা মাটি স্পর্শ করে থাকবে। দেখতে লাগবে অনেকটা ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো। মাথা যতটা সম্ভব মাটির দিকে ঝুঁকিয়ে গভীর ভাবে শ্বাস টানতে ও ছাড়তে হবে। এই ভঙ্গিমায় ২০ সেকেন্ড থেকে আবার আগের অবস্থানে ফিরে আসুন।

বালাসন

এই আসনটি করতে প্রথমে ম্যাটের উপর হাঁটু মুড়ে বসুন। এ বার শ্বাস নিয়ে হাত দু’টি মাথার উপর রাখুন। শ্বাস ছেড়ে শরীরের উপরের অংশ সামনের দিকে বেঁকান। মাটিতে কপাল ঠেকান। নিতম্ব রাখুন গোড়ালির উপরে। এই ভঙ্গিতে কিছু ক্ষণ থাকুন। তবে খেয়াল রাখুন, পিঠ যাতে না বেঁকে যায়।

Skin Care Tips Yoga poses Fitness Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy