Advertisement
E-Paper

নাকের বদলে নরুন পাবেন না, তবে বোঁচার জায়গায় টিকলো নাসিকাপ্রাপ্তির উপায় আছে, রইল ৩ পদ্ধতির খোঁজ

বোঁচা নাক টিকলো হবে। মুখের গড়নই আমূল বদলে যাবে। তারকারা কেবল নন, নাকের সৌন্দর্য চিকিৎসা হচ্ছে এ শহরেও। পুজোর আগেই ভোল বদলাতে হলে জেনে নিতে হবে খুঁটিনাটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৫
Festive Makeover, Modern Nose Reshaping Procedures, Methods, and Costs

বদলে ফেলুন নাক, বোঁচাকে টিকলো করার তিন সৌন্দর্য চিকিৎসা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রূপকথার গল্পে শেয়াল নাকের বদলে নরুন পেয়ে যারপরনাই আহ্লাদিত হয়েছিল। কিন্তু সেই অদলবদল বাস্তবের দুনিয়ায় কেউ চাইবেন বলে মনে হয় না। বরং খ্যাঁদা নাকের বদলে টিকলো নাকই চাইতে পারেন। আবার, যুগযুগান্ত ধরে চলে আসা রূপকথার গল্পেই রাজকন্যার বাঁশির মতো নাক, পটলচেরা চোখ, পানপাতার মতো মুখের কথা শুনেই বড় হয়েছে বাঙালি। সেই রূপ বাস্তবে ফুটিয়ে তোলা এখন আর অসম্ভব কিছু নয়। চোখ, নাক, ঠোঁট, সবেরই বদল সম্ভব। সৌন্দর্য চিকিৎসায় মুখের আমূল ভোল বদলে দেওয়া এখন কোনও ব্যাপারই নয়। কলকাতা শহরেও হয় এমন চিকিৎসা।

নাকের রাইনোপ্লাস্টি

মুখের সৌন্দর্য অনেকটাই নাকের উপরে নির্ভরশীল। যাঁরা মনে করেন, বোঁচা বা গোলাকার গড়নের নাক মুখের সঙ্গে ঠিক মানানসই নয়, তাঁরা পছন্দমতো গড়ন বেছে নিতেই পারেন। সে জন্য রাইনোপ্লাস্টি করা যেতে পারে। এটি মূলত দুই প্রকার, সার্জিক্যাল ও নন-সার্জিক্যাল।

সার্জিক্যাল রাইনোপ্লাস্টিতে অস্ত্রোপচারের মাধ্যমে পাকাপাকি ভাবে নাকের গঠন বদলে ফেলা যায়। বোঁচা নাক (ডিপ্রেসড নোজ়) কার্টিলেজ ও সিলিকন ইমপ্লান্টের মাধ্যমে টিকলো করা যায়। নাকের যে কোনও খুঁতও মেরামত করা যায়। নাকের ডগা অনেকেরই অতিরিক্ত বড় হয়, গোলাকারও হয়। রাইনোপ্লাস্টি করে তা নির্দিষ্ট আকারে আনা যায়। অনেকেরই নাসারন্ধ্র অতিরিক্ত বড় আকারের হয়। সার্জারির মাধ্যমে তা ঠিক করে ফেলা যায় সহজেই। তবে এই পদ্ধতিতে নাকের হাড়, কোষ কেটে অস্ত্রোপচার করে কাঙ্ক্ষিত রূপ দেওয়া হয়। এই অস্ত্রোপচার করতে ১ থেকে ৩ ঘণ্টার মতো সময় লাগে।

নাকের রাইনোপ্লাস্টি।

নাকের রাইনোপ্লাস্টি।

নন-সার্জিক্যাল রাইনোপ্লাস্টিতে অস্ত্রোপচার ছাড়াই মাত্র ১০-১৫ মিনিটে ইঞ্জেকশনের মাধ্যমে নাকের গড়ন টিকলো করা হয়। বাঁকা নাক সোজাও করে দেওয়া যায়। এতে কোনও কাটাছেঁড়া করা হয় না, অস্ত্রোপচারের দাগও থাকে না। চিকিৎসাশেষে স্বাভাবিক ভাবেই কাজে ফেরা যায়। এই পদ্ধতিতে হায়ালুরনিক অ্যাসিড সমৃদ্ধ ফিলার সূক্ষ্ম সুচের মাধ্যমে নাকের নির্দিষ্ট জায়গাগুলিতে ইনজেক্ট করা হয়। এতে নাকের নিচু অংশ উঁচু হয় এবং বোঁচা নাককে টিকলো দেখায়।

খরচ কত: সার্জিক্যাল রাইনোপ্লাস্টির খরচ ৩৫ হাজার থেকে সাড়ে ৩ লাখের মধ্যে। আর নন-সার্জিক্যাল করাতে হলে খরচ পড়বে আনুমানিক ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা। এর মেয়াদ এক থেকে দেড় বছরের মতো।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সেপ্টোপ্লাস্টি এবং অ্যালারপ্লাস্টি

নাকের গড়ন সুন্দর করা, বাঁকা নাক সোজা করা বা চওড়া নাসারন্ধ্রকে সুন্দর আকার দেওয়ার জন্য এই দুই রকম চিকিৎসা করানো যায়। দুই পদ্ধতি একসঙ্গে বা আলাদা ভাবে করা হয় গ্রাহকের চাহিদামতো। সেপ্টোপ্লাস্টিতে নাকের বাঁকা সেপ্টাম (মাঝের তরুণাস্থি) কেটে সোজা করা হয়। অ্যালারপ্লাস্টিতে নাকের দুই পাশের ছড়ানো অংশ থেকে সামান্য কোষ কেটে নিয়ে নাসারন্ধ্রকে ছোট ও সুন্দর আকার দেওয়া হয়। এতে বোঁচা নাক টিকলো দেখায়। মুখের গড়ন ধারালো হয়। যাঁদের নাকের হাড় জন্ম থেকে বোঁচা, নাকের এক পাশ বন্ধ থাকে বা নাক অতিরিক্ত চাপা দেখায়, তাঁরা এই চিকিৎসা করাতে পারেন।

সেপ্টোপ্লাস্টি এবং অ্যালারপ্লাস্টি

সেপ্টোপ্লাস্টি এবং অ্যালারপ্লাস্টি

খরচ কত: এই দুই চিকিৎসা করাতে আনুমানিক খরচ হতে পারে ৫০ হাজার থেকে দেড় লাখের মতো। তবে কী ধরনের চিকিৎসা করাচ্ছেন, দুই থেরাপি একসঙ্গে করাবেন কি না, তার উপর খরচ নির্ভর করবে।

নোজ় থ্রেড লিফ্‌ট

এটি একটি নন-সার্জিক্যাল পদ্ধতি। কাটাছেঁড়া ছাড়াই বিশেষ সুতো দিয়ে নাকের ডগা উঁচু করে বিশেষ আকার দেওয়া হয়। গোলাকার নাকের ডগা বা বোঁচা নাক এ ভাবে টিকলো ও টানটান দেখায়। এটি করতে প্রথমে নাকে অ্যানেস্থেশিয়া করা হয়। তার পর বিশেষ রকম সুতো (পলিডিয়োজ়্যানন) নাকের ভিতর দিয়ে ঢুকিয়ে নতুন করে নাকের গঠন তৈরি করা হয়। নাকের ডগা ধারালো করতে চান যাঁরা বা বয়সজনিত কারণে নাকের চামড়া কুঁচকে গিয়েছে যাঁদের, তাঁরা এই চিকিৎসা করাতে পারেন।

নোজ় থ্রেড লিফ্‌ট

নোজ় থ্রেড লিফ্‌ট

খরচ কত: নোজ় লিফ্‌ট করানোর আনুমানিক খরচ ২৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে। এর স্থায়িত্ব সাধারণত ১ থেকে ২ বছর।

সংক্ষেপে
  • লক্ষ্মীপুজো যে কেবল পশ্চিমবঙ্গেই হয় তা নয়, দেশের নানা প্রান্তে হয়, তবে পুজোর আচার ভিন্ন। মহারাষ্ট্রে তা লক্ষ্মী পূজন, গুজরাতে আবার চোপড়া পূজন। ওড়িশায় তা-ই গজলক্ষ্মীর আরাধনা। কোন রাজ্যে কেমন ভাবে লক্ষ্মী পুজো হয়?
  • উত্তমকুমার নিষ্ঠাভরে বাড়ির লক্ষ্মীপুজো করতেন। তাই এই পুজোর নামই হয়ে গিয়েছিল ‘উত্তমকুমারের বাড়ির পুজো’। এখনও এই পুজো এ ভাবেই পরিচিত। পুজোর ঐতিহ্য এবং রীতি নিয়ে আনন্দবাজার ডট কম-এর সঙ্গে আড্ডা দিলেন উত্তম কুমারের ভাইঝি ও নাতনি।
  • সময় করে বসে পুজোর জন্য আলপনা দেওয়া এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল। শহরে তো বটেই, মফস্‌সলেও। ইদানীং সমাজমাধ্যমের রিলে হাতপাখা থেকে শুরু করে পুরনো শাড়ি, চায়ের টেবিল থেকে ডায়েরির মলাট কিংবা বসার ঘরের মেঝে, সর্বত্র আলপনা দিচ্ছেন হুজুগে মানুষজন।
Nose Beauty Therapy Beauty Treatments Puja Beauty Treatment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy