Advertisement
E-Paper

‘মায়ের পছন্দ না হলে আমার হাত দিয়ে অন্য কিছু করান,’ অপরাজিতার বাড়ির লক্ষ্মীপুজোয় এ বার কী কী আয়োজন?

অপরাজিতা আঢ্যের বাড়িতে এলাহি আয়োজন। নিষ্ঠা সহকারে ধনদেবীর আরাধনায় মাতেন অভিনেত্রী। এ বছরও এর ব্যতিক্রম হচ্ছে না।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১১:১৩
লক্ষ্মীপুজোর আয়োজন অপরাজিতা আঢ্যের।

লক্ষ্মীপুজোর আয়োজন অপরাজিতা আঢ্যের। ফাইল ছবি

বছরের এই সময়টায় অত্যন্ত ব্যস্ত থাকেন অপরাজিতা আঢ্য। ধুমধাম করে বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করেন অভিনেত্রী। এলাহি আয়োজনে ধনদেবীর আরাধনা করেন। ইন্ডাস্ট্রির সমস্ত কাজ থেকে একরকম ছুটি নিয়ে, বাড়ির পুজোর কাজে হাত লাগান। দেবীর সাজসজ্জার দায়িত্ব মূলত নিজের হাতেই তুলে নেন তিনি।

অপরাজিতা আঢ্যের বাড়ির দেবী লক্ষ্মী।

অপরাজিতা আঢ্যের বাড়ির দেবী লক্ষ্মী। ফাইল ছবি

অপরাজিতা বললেন, “আমি নিজেও সাজতে ভালোবাসি, এ জন্যে আমি মাকে (লক্ষ্মী) সাজানোর দায়িত্বে।” অপরাজিতার শাশুড়ি ভোগ রাঁধেন। দু’দিন আগে থেকে শুরু হয়েছে প্রস্তুতি। নারকেল নাড়ু, চিঁড়ে ও মুড়ির মোয়া তৈরি হয়ে গিয়েছে। অভিনেত্রী যোগ করলেন, “এ বছর ভোগে থাকছে ভেজ চপ, খিচুড়ি, লাবড়া, খেজুর-আমসত্ত্বের চাটনি, পায়েস, মিষ্টি।”

শুরু থেকে এই প্রতিমাই পূজিত হয়ে আসছেন অপরাজিতার বাড়িতে। প্রতিবছর কোজাগরী লক্ষ্মীপুজোয় এক-এক রকম করে সাজান প্রতিমাকে। এ বার ইসকন থেকে দেবীর পোশাক আসার কথা ছিল। কিন্তু তা এখনও এসে পৌঁছোয়নি। নিজেই মায়ের জন্য ঘাগরা-চোলি, বিভিন্ন অলঙ্কার কিনেছেন। অপরাজিতা বিশ্বাস করেন, তাঁর ঘরের লক্ষ্মী নিজের ইচ্ছেমতো সব করান তাঁর হাত দিয়ে। অপরাজিতা বলেন, “এই ২৯ বছরে আমি যখনই নিজে কিছু করতে গিয়েছি, মায়ের পছন্দ না হলে আমার হাত দিয়ে অন্য কিছু করিয়েছেন।”

সংক্ষেপে
  • লক্ষ্মীপুজো যে কেবল পশ্চিমবঙ্গেই হয় তা নয়, দেশের নানা প্রান্তে হয়, তবে পুজোর আচার ভিন্ন। মহারাষ্ট্রে তা লক্ষ্মী পূজন, গুজরাতে আবার চোপড়া পূজন। ওড়িশায় তা-ই গজলক্ষ্মীর আরাধনা। কোন রাজ্যে কেমন ভাবে লক্ষ্মী পুজো হয়?
  • উত্তমকুমার নিষ্ঠাভরে বাড়ির লক্ষ্মীপুজো করতেন। তাই এই পুজোর নামই হয়ে গিয়েছিল ‘উত্তমকুমারের বাড়ির পুজো’। এখনও এই পুজো এ ভাবেই পরিচিত। পুজোর ঐতিহ্য এবং রীতি নিয়ে আনন্দবাজার ডট কম-এর সঙ্গে আড্ডা দিলেন উত্তম কুমারের ভাইঝি ও নাতনি।
  • সময় করে বসে পুজোর জন্য আলপনা দেওয়া এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল। শহরে তো বটেই, মফস্‌সলেও। ইদানীং সমাজমাধ্যমের রিলে হাতপাখা থেকে শুরু করে পুরনো শাড়ি, চায়ের টেবিল থেকে ডায়েরির মলাট কিংবা বসার ঘরের মেঝে, সর্বত্র আলপনা দিচ্ছেন হুজুগে মানুষজন।
Laxmi Puja Kojagari Lakshmi Puja Tollywood Festival Actress Celeb

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy