Advertisement
E-Paper

উপোস করেও তরতাজা থাকতে হবে, নবরাত্রির ব্রত ভাঙতে বানিয়ে নিন বিশেষ স্মুদি, শেখালেন রন্ধনশিল্পী

নবরাত্রিতে ন’দিন ধরে ব্রত পালন করতে গিয়ে শরীর অসুস্থ হলেই বিপদ। জলের জোগান ঠিক রাখতে, পুষ্টির ভারসাম্য বজায় রাখতে খান বিশেষ স্মুদি। শিখিয়ে দিলেন রন্ধনশিল্পী কুণাল কপূর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৬:৩৩
নবরাত্রির ব্রত পালনের সময় সুস্থ থাকতে খান বিশেষ স্মুদি।

নবরাত্রির ব্রত পালনের সময় সুস্থ থাকতে খান বিশেষ স্মুদি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দুর্গাপুজোয় অবাঙালিদের মধ্যে দেবীপক্ষ শুরুর পরের দিন থেকে শারদ নবরাত্রি পালনের রীতি রয়েছে। উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে নানা ব্রত পালনের নিয়মও। এই দিনগুলিতে নিরামিষ খেতে হয়। নির্দিষ্ট খাবার খাওয়ারই রেওয়াজ থাকে। ন’দিন টানা নিয়মনীতি পালন করতে গিয়ে শরীর দুর্বল হয়ে গেলে উৎসবের আনন্দই মাটি।

শরীর চাঙ্গা রাখতে বিশেষ স্মুদি তৈরি শিখিয়ে দিলেন রন্ধনশিল্পী কুণাল কপূর। পাকা পেঁপে এই স্মুদির মূল উপকরণ। পেঁপেতে রয়েছে ফাইবার। পাকা পেঁপের প্রাকৃতিক শর্করা ব্রত পালনের সময় শরীরে শক্তি জোগাতে সাহায্য করবে। দুধ অথবা দই— পছন্দ মতো যে কোনও উপকরণ বেছে নেওয়া যাবে। ড্রাই ফ্রুটস স্মুদির স্বাদও বৃদ্ধি করবে, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজের জোগানও দেবে।

পাকা পেঁপে, ঠান্ডা দুধ বা জল ঝরানো টক দই (যেটা পছন্দ), স্বাদমতো সৈন্ধব লবণ, এলাচের গুঁড়ো, মধু বা মিছরি দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর পেঁপের স্মুদি। এই খাবার দিয়ে সন্ধ্যায় উপোস ভাঙতে পারেন। স্মুদি একটু বেশি তরল করে বানালে, সারা দিনের পরে জলের জোগান ঠিক থাকবে।

Navratri

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy