Advertisement
E-Paper

ত্বকে চুলকানি হচ্ছে? সঙ্গে আর কোন উপসর্গ দেখলে বুঝবেন ডায়াবিটিসের ঝুঁকি বাড়ছে

ডায়াবিটিস শরীরে বাসা বাঁধলে প্রথম অবস্থাতেই তা টের পাওয়া যায় না। রক্ত পরীক্ষা করিয়ে তা বুঝে নিতে অনেকটা সময় গড়িয়ে যায়। যে কোনও ক্রনিক অসুখের ক্ষেত্রে যত আগে তার উপস্থিতির কথা জানা যায়, ততই ভাল। তাতে চিকিৎসা দ্রুত শুরু করা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ২০:৩০
ত্বকেও ফুটে ওঠে ডায়াবিটিসের লক্ষণ।

ত্বকেও ফুটে ওঠে ডায়াবিটিসের লক্ষণ। ছবি: সংগৃহীত।

ডায়াবিটিস ধরা পড়লেই আতঙ্ক শুরু হয়। মনে হয়, এক লহমায় জীবন থেকে অনেক কিছু বাদ পড়ে গেল। বিশেষ করে যাঁরা খেতে ভালবাসেন, তাঁদের সমস্যা আরও। চিকিৎসকেরা বলেই দেবেন, কোনটা খাওয়া যাবে, আর কোনটা নয়। তা ছাড়া ডায়াবিটিস তো একা আসে না, আরও নানা শারীরিক সমস্যা সঙ্গে নিয়েই আসে। ক্ষতি হয় হার্ট, লিভার, কিডনির। তাই ওষুধ বা ইনসুলিন, নিয়মিত শরীরচর্চা, নিয়মকানুন ও বিধিনিষেধ মেনে চলার মাধ্যমে ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি। ডায়াবিটিস শরীরে বাসা বাঁধলে প্রথম অবস্থাতেই তা টের পাওয়া যায় না। রক্ত পরীক্ষা করিয়ে তা বুঝে নিতে অনেকটা সময় গড়িয়ে যায়। যে কোনও ক্রনিক অসুখের ক্ষেত্রে যত আগে তার উপস্থিতির কথা জানা যায়, ততই ভাল। তাতে চিকিৎসা দ্রুত শুরু করা যায়।

চিকিৎসকেরা বলছেন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে উপসর্গগুলিকে চেনা অত্যন্ত জরুরি। না হলে আগাম সতর্কতা নেওয়া অসম্ভব। বার বার প্রস্রাব পাওয়া, প্রবল তেষ্টায় গলা শুকিয়ে আসা, ওজন কমে যাওয়া, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়া, হাত-পায়ে ঝিঁঝি ধরা ও অবশ হয়ে যাওয়া টাইপ-২ ডায়াবিটিসের প্রধান কতকগুলি লক্ষণ। তবে ডায়াবিটিস হলে তার উপসর্গ ফুটে ওঠে ত্বকেও। ত্বকের কোন লক্ষণগুলি বলে দেবে আপনার শরীরে ডায়াবিটিস বাসা বেঁধেছে?

১. ঘন ঘন ত্বকে ছত্রাকের সংক্রমণ হতে পারে ডায়াবিটিসের লক্ষণ। হাত বা পায়ের আঙুলের ফাঁকে, স্তনের নীচে কিংবা গোপনাঙ্গে ঘন ঘন ছত্রাকের সংক্রমণ হলে, তা কিন্তু সাবধান হতে হবে।

২. হাত, পা, বাহুতে কোনও কারণ ছাড়াও ফোস্কা দেখা দিতে পারে। দেখতে অনেকটা, ঠিক পুড়ে গেলে যেমন ফোস্কা পড়ে, তেমনই লাগে। এটিও ডায়াবিটিসের লক্ষণ। এমন হলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

৩. ত্বকের চুলকানি কিন্তু ডায়াবিটিসের আরও একটি লক্ষণ। রক্তে শর্করার মাত্রা বেশি হলে রক্ত চলাচল ব্যাহত হয়। এই কারণেই ত্বকে এমন অস্বস্তি দেখা দেয়। গলায়, ঘাড়ে, বাহুমূল, কুঁচকি-সহ শরীরের বিভিন্ন অংশে কালো ছোপ পড়ে। ত্বক পুরু হয়ে যায়। প্রি-ডায়াবেটিক অবস্থায় ত্বকের এই ধরনের সমস্যা দেখা যায়। ডায়াবিটিসের কারণে কিন্তু হতে পারে অ্যালার্জিও। ত্বকে র‌্যাশ, চুলকানির মতো সমস্যা তৈরি হলে দ্রুত এক বার সুগারের জন্য রক্ত পরীক্ষা করিয়ে নিন।

৫. ত্বকে ছোট ছোট ফুসকুড়ির মতো হয় ‘নেক্রোবায়োসিস লিপোয়েডিকা ডায়াবেটিকোরাম’-এর ক্ষেত্রে। কিছু দিন পর এগুলি থেকে ত্বকে বিভিন্ন দাগও দেখা দেয়। ফুসকুড়ির আকার গোলাকার, ডিম্বাকৃতি হতে পারে। চোখের পাতা, ঘাড় বা হাতে এই ধরনের উপসর্গ দেখতে পাওয়া যায়।

Diabetes Diabetes Risk

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy