Advertisement
E-Paper

পেটের সমস্যার কারণে রোজ পাকা পেঁপে খান? সঙ্গে কোন খাবারগুলি খেলে গ্যাস হতে পারে?

শরীরে জমে থাকা টক্সিন বাইরে বার করে দিতেও পেঁপে উপকারী। পেঁপে খাওয়া নিঃসন্দেহে ভাল, তবে সঙ্গে কিছু খাবার খেলে মুশকিলে পড়তে হতে পারে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৪ ১৮:০৯
পেঁপে খান সাবধানে।

পেঁপে খান সাবধানে। ছবি: সংগৃহীত।

শরীরের যত্ন নিতে সব্জি খাওয়ার কোনও বিকল্প নেই। বিশেষ করে পেঁপে খুবই উপকারী। ভিটামিন সি, প্যাপেইনের মতো উপাদান রয়েছে পেঁপেতে, যা হজমে সহায়তা করে। তা ছাড়া সুস্থ থাকতেও তো পেঁপের জুড়ি মেলা ভার। শরীরে জমে থাকা টক্সিন বাইরে বার করে দিতেও পেঁপে উপকারী। পেঁপে খাওয়া নিঃসন্দেহে ভাল, তবে সঙ্গে কিছু খাবার খেলে মুশকিলে পড়তে হতে পারে।

১) প্রোটিন শরীরের জন্য অত্যন্ত উপকারী। প্রোটিনের অভাবে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কিন্তু পেঁপের সঙ্গে প্রোটিন সমৃদ্ধ খাবার একেবারেই খাবেন না। তাতে পেটের গোলমাল দেখা দিতে পারে। হজমের সমস্যাও হয়। তাই পেঁপের সঙ্গে মাংস, ডিম এ ধরনের খাবার খাবেন না। একই দিনে না খাওয়াও ভাল।

২) দই খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভাল। তবে পেঁপের সঙ্গে খাওয়া একেবারেই ভাল নয়। শুধু দই নয়, দুগ্ধজাত যে কোনও খাবারই পেঁপের সঙ্গে না খাওয়া শ্রেয়। এতে পেটে অস্বস্তি হতে পারে, হজমের গোলমাল দেখা দিতে পারে, আরও অনেক শারীরিক সমস্যার ঝুঁকি বাড়তে পারে। তাই সুস্থ থাকতে এই খাবারগুলি একসঙ্গে না খাওয়াই ভাল।

৩) পেঁপেতে ফ্যাটের পরিমাণ একেবারে কম। নেই বললেই চলে। এ বার পেঁপের সঙ্গে যদি ক্রিম, চিজ়ের মতো উচ্চ মাত্রার ফ্যাট সম্পন্ন খাবার খান, তা হলেই মুশকিল। হজম করতে সমস্যা হবে। পেট ভার, পেট ফাঁপার মতো নানা অসুবিধাও দেখা দিতে পারে।

Food Diet

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy